National

তেষ্টাই কাল হল, বাড়িতে টেনে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করে হত্যা

গলা তেষ্টায় ফেটে যাচ্ছিল। জল পান না করে থাকতে পারছিলনা ওই কিশোরী। মাকে সে বলে কাছেই একটা টিউবওয়েল রয়েছে। সেখানে গিয়ে একটু তেষ্টা মিটিয়ে আসছে। মেয়ের তেষ্টা দেখে মাও আর আপত্তি করেননি। কিন্তু টিউবওয়েলে জল পানের সময় ওই কিশোরীর ওপর নজর পড়ে ওই টিউবওয়েলের পাশেই একটি বাড়ির বাসিন্দা কুন্দন কুমারের। কিশোরীর মায়ের অভিযোগ ওই কুন্দন কুমারই তাঁর মেয়েকে টিউবওয়েল থেকে তুলে নিজের বাড়িতে নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে বিহারের বক্তিয়ারপুরের একটি গ্রামে। গত বৃহস্পতিবার শেষ বিকেলে মায়ের সঙ্গে গ্রাম লাগোয়া জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিল ওই কিশোরী। তারপর তার পিপাসা পাওয়ায় টিউবওয়েলে যায়। এদিকে দীর্ঘক্ষণ মেয়েকে না পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন কিশোরীর মা। ওই কিশোরীর মায়ের অভিযোগ তাঁর মেয়েকে কুন্দন কুমারই ধর্ষণ করে হত্যা করেছে।

কিশোরীর মা পুলিশের কাছে জানিয়েছেন, কুন্দন তাঁর মেয়েকে প্রথমে ধর্ষণ করে তাকে গলা টিপে হত্যা করে। তারপর তার দেহ একটি বস্তায় পুরে তার বাড়ির ছাদে ফেলে রাখে। পুলিশ ওই কিশোরীর মায়ের অভিযোগক্রমে কুন্দনের বাড়িতে হাজির হয়। সেখান থেকেই উদ্ধার হয় মেয়েটির দেহ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় কুন্দন সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026