National

মিষ্টির বাক্সে লুকোনো বন্দুক, হিন্দু মহাসভার প্রাক্তন নেতাকে গুলি করে হত্যা

শুক্রবার সকাল। লখনউয়ের খুরশিদবাগ এলাকা। এখানেই হিন্দু মহাসভার প্রাক্তন প্রেসিডেন্ট নেতা তথা হিন্দু সমাজ পার্টির নেতা কমলেশ তিওয়ারির অফিস। সেখানে তখন তিনি নিজে উপস্থিতও ছিলেন। সেই সময় সেখানে হাজির হয় গেরুয়া বসনধারী এক ব্যক্তি। তার হাতে ছিল মিষ্টির বাক্স। সে জানায় কমলেশ তিওয়ারিকে এই মিষ্টির বাক্সটি দিতেই তার আসা।

মিষ্টির বাক্স হাতে গেরুয়া বসনধারী এক ব্যক্তির আগমনে বড় একটা বিচলিত হননি হিন্দু সমাজ পার্টির সদস্যরা। তাঁরা ওই ব্যক্তিকে কমলেশ তিওয়ারির সঙ্গে দেখা করতে দেন। কমলেশ তিওয়ারির সামনে পৌঁছে আর সময় নষ্ট না করে দ্রুত হাতে থাকে মিষ্টির বাক্স খুলে ফেলে ওই ব্যক্তি। তারপর সেখান থেকে বার করে একটি বন্দুক। যা দিয়ে ঝাঁঝরা করে দেয় কমলেশ তিওয়ারির দেহ।

রক্তাক্ত কমলেশ তিওয়ারিকে দ্রুত ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে ঘটনার পর সেখান থেকে চম্পট দেয় আততায়ী ওই ব্যক্তি। পুলিশ তাকে ধরতে সবরকম চেষ্টা শুরু করেছে। এই নিয়ে গত ১১ দিনে পরপর ৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। গত ৮ অক্টোবর বিজেপি নেতা চৌধুরি যশপাল সিং খুন হন দেওবান্দ এলাকায়। গত ১০ অক্টোবর বিজেপি নেতা কবীর তিওয়ারি খুন হন বাস্তি এলাকায়। গত ১৩ অক্টোবর বিজেপি নেতা ধারা সিং খুন হন ফের দেওবান্দে। তারপর এদিন হত্যা হল কমলেশ তিওয়ারির। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026