National

৩ বোনের ১ স্বামী, আজব করবা চৌথের ছবি ভাইরাল

একটি ছবি সোশ্যাল সাইটে ভাইরাল। করবা চৌথের ছবি। যেখানে দেখা যাচ্ছে একটিই চালুনি দিয়ে স্বামীর মুখ দেখছেন ৩ মহিলা। স্বামীকে করবা চৌথের দিন চালুনি দিয়ে এভাবে দেখার অধিকার তো একমাত্র তাঁর স্ত্রীর! তাহলে ৩ জন এল কোথা থেকে? অবাক হওয়ার কিছু নেই। কারণ এই ৩ মহিলাই তাঁর স্ত্রী। ৩ মহিলা সম্পর্কে বোন। একদম যাকে বলে মায়ের পেটের বোন।

মধ্যপ্রদেশের চিত্রকূটের লোধাওয়াড়ার কাশীরাম কলোনির বাসিন্দা কৃষ্ণা বিয়ে করেন ১২ বছর আগে। তবে একজন মহিলাকে নয়। এক পরিবারের ৩ বোনকে একসঙ্গে বিয়ে করেন তিনি। শোভা, রীনা ও পিঙ্কিকে বিয়ে করে ঘরে আনেন। ৩ বোন এক স্বামীর সঙ্গে ঘর করতে থাকেন। ১২ বছর পর এখন ৩ বোনেরই ২টি করে সন্তান। ৩ স্ত্রী হলেও শান্তির সংসার কৃষ্ণার।

করবা চৌথের দিন স্বামীর দীর্ঘায়ু কামনা করে ৩ বোনই উপবাস করেন। তারপর সন্ধে নামলে ৩ জনই চালুনিতে চাঁদ দেখে তারপর ওই একটি চালুনি দিয়েই স্বামী কৃষ্ণার মুখ দেখেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। যদিও সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে ছবির সত্যতা তারা যাচাই করেনি। তবে ৩ বোনের ১ স্বামীকে নিয়ে এই সুখের সংসার কিন্তু ছবি ভাইরাল হওয়ার পর মানুষের মুখে মুখে ঘোরা কাহিনিতে পরিণত হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026