National

জীবনে অন্য নারী, স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টিভি অ্যাংকর

টিভির পর্দার পরিচিত মুখ তিনি। কেরিয়ার গ্রাফ যথেষ্ট ভাল। কিন্তু ওই চ্যানেলেরই এক মহিলা কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এদিকে স্ত্রী একদিন সব জেনে ফেলেন। এই নিয়ে শুরু হয় পারিবারিক অশান্তি। যা ক্রমশ বাড়ছিল। আর তার চরম পরিণতি দিতে হল স্ত্রীকে। এদিকে স্ত্রীকে হত্যার ঘটনায় ওই টিভি অ্যাংকর বলেই নয়, তাঁর প্রেমিকা ও এই খুনে ওই ব্যক্তিকে সাহায্য করা তার বন্ধুকেও গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনাই আবর্তিত হয়েছে বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে। ঘটনার সূত্রপাত চ্যানেলে কাজ করতে আসা ওই তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর।

দিল্লির একটি টিভি চ্যানেলের জনপ্রিয় মুখ অজিতেশ মিশ্র। অজিতেশ বিয়ে করেছিলেন দিব্যাকে। দিব্যার সঙ্গে তাঁর সুখের সংসার। অ্যাংকর হিসাবেও খ্যাতি অজিতেশের ভবিষ্যতকে উজ্জ্বল করে তুলছিল। ঠিক সেই সময় ওই চ্যানেলে যোগ দেন দিল্লির তরুণী ভাবনা আর্য। ভাবনার সঙ্গে ক্রমশ ঘনিষ্ঠতা বাড়তে থাকে অজিতেশের। যা ভালভাবেই জানতেন অজিতেশের ঘনিষ্ঠ বন্ধু তথা সহকর্মী অখিল কুমার সিং।

অজিতেশ যে ভাবনা আর্যর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সেকথা একসময়ে জানতে পেরে যান দিব্যা। ফলে ঘরবালি, বাহারবালি দুকূল রাখা অজিতেশের শান্তি বিঘ্নিত হয়। স্ত্রীর সঙ্গে ক্রমশ তলানিতে ঠেকতে থাকে সম্পর্ক। প্রায়দিন তাঁদের মধ্যে ভাবনাকে কেন্দ্র করে ঝগড়া লেগে থাকত। এমন চলতে চলতে একদিন দিব্যা সরাসরি ফোন করে বসেন ভাবনাকে। তারপর ফোনেই একগুচ্ছ কড়া কথা শুনিয়ে দেন। যা অজিতেশের কানে যেতে তিনি রাগে অন্ধ হয়ে যান। তাঁর প্রেমিকার প্রতি স্ত্রীর আচরণ মেনে নিতে না পেরে এই ঝঞ্ঝাটে ইতি টানার ভয়ংকর পরিকল্পনা করেন অজিতেশ।

অজিতেশ তাঁর বন্ধু অখিলের সঙ্গে পরামর্শ করেন। তারপর একদিন নিজের অবর্তমানে বাড়িতে অখিলকে পাঠান। অখিল পরিকল্পনামত অজিতেশের বাড়িতে হাজির হয়। দিব্যা তাকে চিনতেন। ফলে অখিলকে ভিতরে আসতে দেন। ভিতরে ঢুকে একটি ফুলদানি নিয়ে দিব্যার মাথায় একের পর পর আঘাত করে অখিল। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দিব্যা। মৃত্যু হয় তাঁর। অখিল সেখান থেকে চম্পট দেয়।

এই ঘটনাটি ঘটে গত ১৪ অক্টোবর। পুলিশ তদন্তে নেমে ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশ কুকুরের সাহায্যে মাত্র ২ দিনের মধ্যেই অখিল, অজিতেশ পর্যন্ত পৌঁছে যায়। অজিতেশ সহ গ্রেফতার করা হয় ভাবনা ও অখিলকে। ৩ জনই এখন পুলিশের হেফাজতে। এই ঘটনায় রীতিমত হৈচৈ পড়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার কাতরা বাল সিং এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026