ফাইল : খাদে পড়ে দুমড়ে মুচড়ে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত বাস, ছবি - আইএএনএস
পাহাড়ি রাস্তা। একপাশে খাদ। অন্য ধারে খাড়াই পাহাড়। পাহাড় কেটেই বেরিয়েছে গাড়ি চলাচলের রাস্তা। আর পাহাড়ি রাস্তা মানেই মাঝেমধ্যেই কঠিন বাঁক। এই বাঁকগুলো ঠিকঠাক পার করা, গাড়িকে মেপে ঘোরানো চালকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জের কাছেই হার মানতে হল পর্যটকদের নিয়ে ছুটে চলা ট্যুরিস্ট বাসকে। প্রায় হেয়ারপিন বাঁকে বাস ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাস চালক। বাস রাস্তা ছেড়ে পাশের খাদে উল্টে যায়। তারপর খাদের গা বেয়ে গড়াতে গড়াতে গিয়ে পড়ে একদম নিচে।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার বাল্মীকি কোন্ডা এলাকায়। মোরেদুমিলি ও চিনতুরু এলাকার মাঝে দুর্ঘটনাটি ঘটে। পর্যটকদের নিয়েই খাদে গড়িয়ে পড়ে বাস। আর্তনাদ ভেসে আসতে থাকে বাসের মধ্যে থেকে। বাসটি খাদে পড়ার পর দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। স্থানীয় লোকজন ও প্রশাসনের সাহায্যে শুরু হয় উদ্ধারকাজ। বাসটি তখন কার্যত দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে গিয়েছে। তার মধ্যে থেকে একে একে বার করে আনা হয় মৃত ও আহতদের।
ঘটনাস্থলেই ৭ জন পর্যটকের মৃত্যু হয়। তাঁদের দেহ বাস থেকে উদ্ধার করা হয়। ১৩ জন পর্যটককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ঠিক কী কারণে দুর্ঘটনা তা আরও গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। দেখা হচ্ছে বাসের চাকার পরিস্থিতিও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…