National

গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল ১১ জনের

একটি দোতলা বাড়িতে ছিল গ্যাসের সিলিন্ডারটি। তাতেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিস্ফোরণে দোতলা বাড়িটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। আশপাশের মানুষ সেই তীব্র শব্দে আঁতকে ওঠেন। ছুটে বেরিয়ে আসেন যে যাঁর ঘর থেকে। দেখেন বাড়িটি ধূলিসাৎ হয়ে গেছে। আগুন লেগে গেছে। কালো ধোঁয়া বার হচ্ছে। ওই বাড়ির ধ্বংসাবশেষ থেকে এক এক করে ১১টি দেহ বার করে আনা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়।

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মাউ জেলার ওয়ালিদপুর গ্রামে। ঘটনায় গভীর শোক প্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের যাবতীয় প্রয়োজন দেখার জন্য স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। সেইসঙ্গে এই বিস্ফোরণে যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসার সবরকম বন্দোবস্তেরও নির্দেশ দিয়েছেন তিনি। দ্রুত মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে হাজির হন সকলে।

পুলিশের অনুমান পুরো ধ্বংসাবশেষ পরিস্কার করা গেলে আরও আহত ও নিহত ব্যক্তির হদিস মিলতে পারে। ঘটনার পর এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। হাজির হয় পুলিশ। ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজে পুলিশের সঙ্গে হাত লাগান স্থানীয় মানুষও। এদিকে ঠিক কী কারণে গ্যাস সিলিন্ডারটি ফাটল তা এখনও অজানা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026