National

ফুটপাথে বিশ্রামরত ৭ পুণ্যার্থীকে পিষে দিল পুণ্যার্থী বোঝাই বাস

বৈষ্ণোদেবী দর্শনের পর পুণ্যার্থীদের নিয়ে ফিরছিল বেসরকারি একটি বাস। বাসে পুণ্যার্থীর সংখ্যা নেহাত কম ছিলনা। শুক্রবার মধ্যরাতে বাসটি প্রবল গতিতে ছুটে যাচ্ছিল। উত্তরপ্রদেশের বুলন্দশহরের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে রাস্তার ধারের ফুটপাথে। সেখানে তখন ৪ জন মহিলা শুয়েছিলেন। তাঁদের সঙ্গে ৩টি শিশুও শুয়ে ছিল। রাতের অন্ধকারে তাঁদের ওপর চড়ে যায় প্রবল গতির বাসটি। বাসের চাকায় পিষে যান ৭ জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রত্যেকের।

যে ৭ জনের মৃত্যু হয়েছে তারা একই পরিবারের সদস্য। হাথরাস এলাকার বাসিন্দা। সেখান থেকে ওই ৪ মহিলা তাঁদের ৩ সন্তানকে নিয়ে গিয়েছিলেন নারাউরা ঘাটে। সেখানে গঙ্গায় পুণ্যস্নান সারতেই যাওয়া। হয়তো দশেরাকে সামনে রেখেই তাঁরা গঙ্গাস্নানে গিয়েছিলেন। সেই পুণ্যস্নান সেরে ফিরছিলেন বাড়িতে। রাতে ফুটপাথেই বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু সেই রাতই হল তাঁদের জীবনের শেষ রাত। মুহুর্তে শেষ হয়ে গেল ৭টি জীবন।

ঘটনার পর পুলিশ ৭টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বাসের চালককে খুঁজছে পুলিশ। ঘটনার পর থেকেই চালক পলাতক। এদিকে এভাবে বেপরোয়া বাস চালানোর জেরে ৪ মহিলা ও ৩ শিশুর এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। প্রবল ক্ষোভ তৈরি হয়েছে তাঁদের মধ্যে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। চালককে পাকড়াও করতে পারলে অনেক কিছু পরিস্কার হয়ে যাবে বলে মনে করছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026