National

কেবল টিভি অপারেটরকে তাঁর অফিসে ঢুকে গুলি করে মারল আততায়ী

তিনি পেশায় কেবল টিভি অপারেটর। শনিবার সকালে নিজের অফিস খোলার পর সেখানেই ছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর ২ বন্ধুও। নিজেদের মধ্যে কথাবার্তা চলছিল। এমন সময় আচমকাই অফিসে হাজির হয় ১ ব্যক্তি। শুরু হয় ওই কেবল অপারেটর ও ওই ব্যক্তির মধ্যে তর্কাতর্কি। বেশ কিছুক্ষণ এমন চলার পর কেবল অপারেটর সনু শা-র মাথায় গুলি করে ওই ব্যক্তি।

খুব কাছ থেকে মাথায় গুলি করার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় সনু শা-র। ৩৫ বছরের সনু শা-র সঙ্গে তাঁর ২ বন্ধু যোগীন্দর ও রোমিও ওখানেই উপস্থিত ছিলেন। তাঁদেরও গুলি করে আততায়ী। তাঁরা আহত হলেও বেঁচে যান। গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। মৃত সনু শা-র দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। দোকান সিল করে দেওয়া হয়। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় হতবাক অনেকেই।

পুলিশ আশপাশে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সনু-র ২ বন্ধুর বয়ানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। এলাকার সিসিটিভি ফুটেজ খোঁজার চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ের সেক্টর ৪৫-এ। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে সনু শা-র সঙ্গে স্থানীয় এক গ্যাংস্টারের যোগাযোগ ছিল। এই হত্যার পিছনে ওই গ্যাংস্টারের কোনও হাত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তার সঙ্গে সনুর কোনও গণ্ডগোল চলছিল কিনা তারও খোঁজ শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026