National

হাজার ফুটের গ্রিটিংস কার্ড বানিয়ে চমকে দিলেন ৬০ পড়ুয়া

১০ দিনের লড়াই। আর তাতেই জন্ম নিল এক চমকে দেওয়া অতিকায় গ্রিটিংস কার্ড। যা বহরে ১ হাজার ফুট! এই ১ হাজার ফুটের গ্রিটিংস কার্ড প্রথমে স্কেচ ও পরে রঙ করেছেন পড়ুয়ারা। এই কাজ সম্পূর্ণ করেছেন ৬০ জন পড়ুয়া। তাঁদের হাতের শিল্প চেতনা ও অভিনবত্ব ফুটে উঠেছে এই গ্রিটিংস কার্ড-এ। ভারতে এটাই এযাবৎ সবচেয়ে বড় গ্রিটিংস কার্ড বলে দাবি করেছেন পড়ুয়াদের এই কাজে উৎসাহদাতা প্রবীণ আগরওয়াল।

হাজার ফুটের গ্রিটিংস কার্ডটির বিভিন্ন অংশ, ছবি – আইএএনএস

কিন্তু কেন এই অতিকায় গ্রিটিংস কার্ড-এর ভাবনা? পড়ুয়ারা জানিয়েছেন, সামনেই গান্ধী জয়ন্তী। মহাত্মা গান্ধীর জন্মদিন। ওইদিন তাঁকে শ্রদ্ধা জানাতেই তাঁরা এই গ্রিটিংস কার্ডটি তৈরি করেছেন। তাঁরা চান ভারত এক উন্নত দেশে পরিণত হোক। তাঁরা চান ভারত হোক দুর্নীতিমুক্ত এক রাষ্ট্র। সেই লক্ষ্যেই তাঁদের এই উদ্যোগ। সেই বার্তা পৌঁছে দিতেই তাঁদের এই খাটনি। তাঁরা গান্ধীজির দেখানো পথেই এগিয়ে যেতে চান বলেও জানিয়েছেন পড়ুয়ারা।

হাজার ফুটের গ্রিটিংস কার্ডে ফুটে উঠেছে উন্নত ভারতের স্বপ্ন, ছবি – আইএএনএস

এই কার্ডের একটি ডিজিটাল ভার্সন তাঁরা প্রধানমন্ত্রীর কাছেও পাঠাচ্ছেন। কার্ডটি তৈরি করেছেন ফিরোজাবাদের ৬০ পড়ুয়া। কার্ডটি সকলের দেখার জন্য স্থানীয় মহাত্মা গান্ধী পার্ক রাখা থাকবে। সেখানে এলেই এই ঐতিহাসিক কীর্তির দর্শন পাবেন সাধারণ মানুষ। এটা পরিস্কার যে কার্ডটি দেখতে ভিড় নেহাত কম হবেনা। এমন অতিকায় কার্ড যখন শহরে রাখাই রয়েছে তখন দেখার সুযোগ খুব কম মানুষই ছাড়বেন। তাই সুরক্ষা বন্দোবস্তও পাকা করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026