মদ্যপান, প্রতীকী ছবি
ফের বিষমদ কাণ্ড। বিষমদ পান করে মৃত্যু হল ৬ জনের। শুক্রবার রাতে মদ্যপান করেন অনেকেই। কিন্তু মদ্যপানের কিছুক্ষণ পর থেকেই তাঁদের শারীরিক সমস্যা শুরু হয়। গা বমি করতে থাকে। অনেকে বমিও করেন। শরীরে চরম অস্বস্তি, ঝিমঝিম ভাব পেয়ে বসে। দ্রুত তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেকেই অসুস্থ।
ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের রাজধানী শহর দেরাদুনে। এখানেই একরকম উৎসবের মেজাজে কয়েকজন একসঙ্গে মদ্যপান শুরু করেন। ওই মদ আনা হয়েছিল একটি জুসের দোকান থেকে বলে জানতে পেরেছে পুলিশ। ওই বিষাক্ত মদ সম্বন্ধে অবহিত না থাকায় সকলেই তা পান করেন। কিন্তু তারপর থেকেই অসুস্থ অনুভব করতে থাকেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোথা থেকে ওই বিষ মদ এল তারও খোঁজ চলছে। জিজ্ঞাসাবাদও চলছে। তবে এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। ঘটনার জেরে পুলিশের ২ আধিকারিককে সাসপেন্ড করেছে প্রশাসন। এদিকে ঘটনা ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ৬ ব্যক্তির মৃত্যু এলাকায় গভীর শোকের ছায়া নামিয়ে এনেছে। আতঙ্কে রয়েছেন অসুস্থদের পরিবারের লোকজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…