National

ভারতে বন্ধ হল এই ধরনের ধূমপান

ভারতে যে ই-সিগারেট বন্ধ হতে চলেছে তা আগেই বোঝা যাচ্ছিল। অবশেষে বুধবার সরকারিভাবে বন্ধ করার সিদ্ধান্ত হয়ে গেল। ফলে আগামী দিনে ভারতে ই-সিগারেট তৈরি, বিক্রি, জমা করা, আমদানি বা রফতানি করার ওপর নিষেধাজ্ঞা জারি হল। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সমর্থন করেছেন চিকিৎসকেরা। যদিও এমন আচমকা সিদ্ধান্তে বেজায় অখুশি ই-সিগারেট ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তাঁরা সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ।

চিকিৎসকেরা বলছেন, ই-সিগারেট কিছুটা কম ক্ষতিকারক প্রচলিত সিগারেটের চেয়ে। কিন্তু ই-সিগারেটে যে রাসায়নিক ব্যবহার হয় তা ফুসফুস ও সার্বিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। যা একটা বড় সময়ের পর ধরা পড়ে। চিকিৎসকেরা ই-সিগারেট বন্ধে খুশি হলেও প্রবল অখুশি ব্যবসায়ীরা। ব্যবসায়ী সংগঠন ট্রেনডস-এর তরফে জানানো হয়েছে, একটা অংশের দেওয়া বৈজ্ঞানিক তত্ত্ব ও চিকিৎসাজনিত পরামর্শকে সামনে রেখে এমন আচমকা বন্ধ করে দেওয়া হল ই-সিগারেট। যে সিদ্ধান্ত অত্যন্ত হাস্যকর ও খামখেয়ালি। বন্ধ করার আগে তাদের সঙ্গে একটাও বৈঠক করল না সরকার। এটা গণতান্ত্রিক নিয়মের হত্যা ছাড়া আর কিছু নয়।

ক্ষুব্ধ ব্যবসায়ী মহলের দাবি, ই-সিগারেট বিশ্বের ৭০টি উন্নত দেশে ব্যবহৃত হয়। সেখানে এর ওপর নিষেধাজ্ঞা নেই, অথচ ভারতে একটি লবির চাপে এটিকে ব্যান করা হল। প্রসঙ্গত প্রচলিত সিগারেট থেকে ধূমপান বন্ধ করতে ও যাঁরা ধূমপানে আসক্ত তাঁদের ধূমপান থেকে বিরত করতে বাজারে বেশ ঢাকঢোল পিটিয়েই এসেছিল ই-সিগারেট। যা দ্রুত বাজারে ছেয়ে যায়। বিক্রিও বাড়তে থাকে হুহু করে। কিন্তু সম্প্রতি বেশ কিছু ফুসফুস জনিত সমস্যা ই-সিগারেট নিয়ে প্রশ্ন তুলে দেয়। অবশেষে সরকার ভারতে ই-সিগারেটের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026