National

বিক্রম উদ্ধার না হলে স্তম্ভ থেকে নামবেন না, জানিয়ে দিলেন রজনীকান্ত

গত ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে নামার রুদ্ধশ্বাস অপেক্ষা হঠাৎ থমকে যায় নামার ঠিক ২ মিনিট আগে। ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো-র। তারপর থেক ইসরো আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিক্রমের সঙ্গে সংযোগ স্থাপনের। এটুকু ইসরো নিশ্চিত হতে পেরেছে যে বিক্রম চাঁদের বুকে নেমেছে। সে ছবি তারা পেয়েছে। ভারতের সকলেই চাইছেন বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপিত হোক। কিন্তু বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেই হবে বলে জিদ ধরলেন রজনীকান্ত।

রজনীকান্ত উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মান্দা এলাকার বাসিন্দা। দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের ভক্ত বলে তাঁর নাম রজনীকান্ত। সেই রজনীকান্ত গত সোমবার আচমকা চড়ে যান নিউ যমুনা ব্রিজের একটি স্তম্ভের ওপর। জানিয়ে দেন ওই স্তম্ভের ওপরই তিনি থাকবেন। যতক্ষণ না ইসরো বিক্রমকে উদ্ধার করতে পারছে! সোমবারের পর মঙ্গল পার করে বুধ। এখনও ওই স্তম্ভে চড়েই বসে আছেন তিনি।

রজনীকান্তের সেই স্তম্ভে চড়ে থাকার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই খবরে জায়গা করে নিয়েছেন প্রয়াগরাজের ওই বাসিন্দা। অনেকে অবশ্য বলছেন, এসব নাম কেনার ছুতো। সংবাদমাধ্যমের নজর কাড়ার চেষ্টা। কারণ যাই হোক না কেন রজনীকান্ত কিন্তু স্তম্ভ থেকে নামতে রাজি নন। তাঁকে দেখতে মানুষের ভিড়ও জমছে দেদার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026