National

ঝলসে উঠল আকাশ, নেমে এল ১৩ জনের মৃত্যু পরোয়ানা

এই মরসুমে এটা নতুন নয়। এর আগেও উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গে বাজ পড়ে মৃত্যু হয়েছে অনেকের। ফের সেই ঘটনা ঘটল। বর্ষার পর শরতেও বিদ্যুতের ঝলকানি পিছু ছাড়ছে না। মুহুর্মুহু বাজ পড়েই চলেছে। যা নিয়ে বিজ্ঞানীরাও চিন্তিত। আগে তো এত বাজ পড়ত না! গত মঙ্গলবার বিকেল থেকে বুধবারের মধ্যে বিহারে বিভিন্ন জায়গায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। বজ্রাঘাতে আহত হয়েছেন ৬ জন।

বিহারের কৈমূর, পূর্ব চম্পারণ, জেহানাবাদ, গয়া, পাটনা, বৈশালী ও মুজফ্ফরপুরে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এই ১৩ জনের। এরমধ্যে শুধু কৈমূরেই ৫ জনের মৃত্যু হয়েছে। পূর্ব চম্পারণে মৃত্যু হয়েছে ৩ জনের। অন্য জায়গায় ১ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি থাকে।

বিহার সরকারের তরফে মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হলে বাড়িতে থাকার বার্তাই দিচ্ছেন বিশেষজ্ঞেরা। জানাচ্ছেন, গাছের তলা বা খোলা আকাশের নিচ এড়িয়ে চলতে। মাথার ওপর পাকা ছাদ থাকলে ভাল হয়। অনেকে বৃষ্টির সময় গাছের তলায় আশ্রয় নেন। সেটা বারণ করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026