National

দাউদ, মাসুদ আজহার, লকভি ও হাফিজ সঈদ সন্ত্রাসবাদী, ঘোষণা করল ভারত

একমাস হয়ে গেল সংসদে ইউএপিএ আইনে সংশোধন হয়েছে। সেই সংশোধিত আইনের হাত ধরেই এবার ডন দাউদ ইব্রাহিম, লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সঈদ, কাশ্মীরের লস্কর প্রধান জাকিউর রহমান লকভি এবং জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার-কে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করল ভারত। একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এদের সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়। সংশোধিত ইউএপিএ আইনে কোনও ব্যক্তিকেও সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া যাবে। এতদিন কেবলমাত্র সন্ত্রাসবাদী সংগঠনকেই সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া যেত।

পুলওয়ামা হামলার সঙ্গে মাসুদ আজহারের যোগ ছিল বলেও জানিয়েছে ভারত। সেইসঙ্গে প্রত্যেকের সন্ত্রাসের সঙ্গে ইতিপূর্বে যোগ এবং সন্ত্রাসবাদী সংগঠন চালানোর সঙ্গে যোগ তুলে ধরা হয়েছে। অবশ্য সন্ত্রাসবাদী সংগঠন চালানোর অভিযোগে যুক্ত নয় দাউদের নাম। তবে সন্ত্রাসের সঙ্গে তার নাম যুক্ত রয়েছে। দাউদ যে সারা বিশ্বে অন্ধকার জগত চালাতে গিয়ে কত নামে পরিচিত তারও তালিকা করে তুলে ধরেছে ভারত। দাউদ কত নামে পরিচিত তা খোলাখুলি প্রকাশ করা হয়েছে সেই তালিকায়।

লকভির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপের। মুম্বই হামলার সঙ্গেও তার যোগ রয়েছে বলে জানানো হয়েছে। একদম তালিকা করে এই ৪ ঘোষিত সন্ত্রাসবাদীর অপরাধ ও সন্ত্রাস জগতে কর্মকাণ্ড তুলে ধরেছে ভারত। অবশ্যই সেখানে গুরুত্ব পেয়েছে ভারতে বিভিন্ন সময়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো এবং তার সঙ্গে এদের কারা কীভাবে জড়িত সেই খতিয়ান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026