National

পুরনো বাড়ি ভেঙে মৃত তরুণী, বেঁচে গেলেন ঘরজামাই

বাড়িটি পুরনো তো বটেই। এমনকি তা যে বিপজ্জনক তাও বাড়ির মালিককে প্রশাসনের তরফে জানানো হয়েছিল। বাড়ি সারাতেও বলা হয়েছিল। কিন্তু সেকথা শুনেও কোনও পদক্ষেপ করেননি তিনি। যার ফল হল ভয়ংকর। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৩ তলা বাড়ি। বেঁচে গেছে কেবল একতলাটা। দোতলা, তিনতলা সম্পূর্ণ ধসে গেছে। এই ঘটনায় ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে সদ্য বিবাহিতা এক তরুণীর।

১৮ বছরের ওই তরুণী মারা গেলেও তাঁর স্বামী বেঁচে গেছেন। বেঁচে গেছেন তরুণীর বাবা-মা ও বাড়ির আর এক সদস্য। বাড়িটি গত শুক্রবার সকালে ভেঙে পড়ে। তখন পুনম নামে ওই তরুণী ও তাঁর স্বামী ২১ বছরের ছোটু তিন তলার ঘরে ঘুমচ্ছিলেন। বাড়ির অন্য এক সদস্যও ঘুমচ্ছিলেন। শুধু পুনমের বাবা-মা একতলায় থাকতেন। তাঁরা কোনওক্রমে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে পারেন। পুনমের সঙ্গে বিয়ে হওয়ার পর ছোটু পুনমদের বাড়িতেই ঘরজামাই হয়ে থাকতেন।

ধ্বংসস্তূপ থেকে পুনমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ছোটু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বাড়ির অন্য সদস্যকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কেবল অক্ষত আছেন পুনমের বাবা-মা। তাঁরা ইতিমধ্যেই জামাইয়ের বাড়িতে খবর দিয়েছেন। এদিকে এই ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দিল্লির বাদলি এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026