প্রতীকী ছবি
নীতীশ কুমার সরকার বিহারে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা পর এবার জারি করল আর এক নিষেধাজ্ঞা। পান মশলার ওপর নিষেধাজ্ঞা জারি করল বিহার সরকার। তবে এই নিষেধাজ্ঞা আপাতত ১ বছরের জন্য লাগু করা হয়েছে। ফলে পান মশলার উৎপাদন, প্যাকেটজাত করা, মজুত করা, কোথাও পাঠানো, সাজিয়ে রাখা বা বিক্রি করা, সব কিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আগামী ১ বছর বিহারে পান মশলা প্যাকেটে বা খোলা, কোনওভাবেই বিক্রি করা যাবেনা।
বিহার সরকার কিছুদিন আগে রাজ্যের ১২টি পান মশলা সংস্থার নমুনা বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। তাতে দেখা যায় পান মশলায় মেশানো রয়েছে ম্যাগনেসিয়াম কার্বোনেট। যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী কোনও সংস্থা ম্যাগনেসিয়াম কার্বোনেট খাদ্যে ব্যবহার করতে পারবেনা। সেই আইনও ভাঙা হয়েছে।
২০১৬ সালের ১ এপ্রিল থেকে বিহারে মদ বিক্রি বন্ধ করে দেয় নীতীশ সরকার। এর বিরুদ্ধে আদালতের দরজায় কড়া নেড়েও ফল হয়নি। কারণ শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে এমন খাদ্য চাইলে যে কোনও রাজ্য নিজের মত করে তার রাজ্যে বিক্রি বন্ধ করে দিতে পারে। সেই সাংবিধানিক নির্দেশকে কাজে লাগিয়ে মদের পর এবার পান মশলাও রাজ্যে বন্ধ করল বিহার সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…