National

বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন অভিনেত্রী

দীর্ঘদিন ধরেই লড়াই চালাচ্ছিলেন একটা বড় ব্রেক পাওয়ার জন্য। কিন্তু বলিউডে ব্রেক পাওয়াটা বোধহয় অতটা সহজ নয়। ফলে মেজাজ হারাচ্ছিলেন তিনি। অনেক চেষ্টা করেও তেমন কোনও সাফল্য আসছিলনা জীবনে। হয়তো সেই মানসিক চাপটা সহ্য করতে পারলেননা তিনি। লড়তে পারলেননা আরও সময় দিয়ে। অন্তত প্রাথমিকভাবে তাই মনে করা হচ্ছে। যদিও এ নিয়ে পুলিশ মুখে কুলুপ এঁটেছে।

মুম্বইয়ের লোখন্ডওয়ালায় একটি বহুতলে ফ্ল্যাটে ভাড়া করে থাকতেন পার্ল পাঞ্জাবী নামে ওই তরুণী। সঙ্গে মা ছিলেন। সংবাদ সংস্থা জানাচ্ছে, দ্রুত মেজাজ হারানোর স্বভাব ছিল ওই তরুণীর। প্রায়ই মায়ের সঙ্গে প্রবল ঝগড়ায় জড়িয়ে পড়তেন তিনি। প্রবল মানসিক অবসাদেও ভুগতেন। শুক্রবার তিনি তাঁর ফ্ল্যাটের বারান্দা থেকে ঝাঁপ দেন।

নিচে পড়ার পর রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। উচ্চাকাঙ্ক্ষী ওই অভিনেত্রীর মৃত্যুর পর তাঁর দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। তদন্তও শুরু করে। তবে অভিনেত্রী সম্বন্ধে তারা বিশেষ কিছু বলতে চায়নি।

বলিউডের সোনালি জগতে স্বপ্নের নায়িকা হওয়ার একরাশ আশা নিয়ে বহু তরুণ তরুণীই হাজির হন মুম্বইতে। কিন্তু মায়ানগরীতে অনেককেই হতাশ হতে হয়। যে হতাশার সঙ্গে অনেকেই লড়তে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। তাই হয়তো পার্ল পাঞ্জাবীর ঘটনা কোনও নতুন ঘটনা নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026