National

আগুনে পুড়তে পুড়তেই মাঝ নদীতে ভেসে গেল হাউসবোট

সকাল তখন ১১টা। দমকলের কাছে একটি ফোন আসে। অপরদিক থেকে উত্তেজনাপূর্ণ স্বরেই জানানো হয় হাউসবোটে আগুন লেগেছে। খবর পেয়েই দমকলের ২টি ইঞ্জিন সেখানে হাজির হয়। দমকল জানাচ্ছে, হাউসবোটটি নদীর পাড়ে নোঙর করা ছিল। কিন্তু আগুন লাগার পর কোনওভাবে নোঙর আলগা হয়ে হাউসবোটটি মাঝ নদীর দিকে ভেসে যেতে থাকে।

গোয়ার উত্তরাংশ দিয়ে বয়ে গেছে চাপোরা নদী। এখানেই হাউসবোটটি নোঙর করা ছিল। হাউসবোটটিতে একটি রেস্তোরাঁও ছিল। ভাসমান রেস্তোরাঁটিতে অনেকেই খেতে আসতেন। যথেষ্ট জনপ্রিয় ছিল রেস্তোরাঁটি। তবে যখন আগুন লাগে তখন রেস্তোরাঁয় কোনও লোকজন ছিলেননা। দমকলকর্মীরা ওই ভেসে যাওয়া হাউসবোটে উঠেই আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে হাউসবোটটির সিংহভাগ পুড়ে গিয়েছে।

আগুন কীভাবে লাগল তা এখনও পরিস্কার নয়। তার তদন্ত শুরু করেছে দমকল। তবে দমকলের তরফে জানানো হয়েছে হাউসবোটটির ক্ষতি হলেও কোনও মানুষের কোনও ক্ষতি হয়নি। হতাহতের খবর নেই। মোরঝিম তটের কাছে নোঙর করা হাউসবোটটিতে কেউ না থাকা সত্ত্বেও আগুন লাগল কীভাবে তা নিয়ে চিন্তায় তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে সব দিক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026