National

৬ দিন পর চিন্ময়ানন্দ মামলায় নিখোঁজ তরুণীর খোঁজ মিলল

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দ অনেক মেয়ের জীবন নষ্ট করেছেন। তাঁকেও অপহরণ করে শ্লীলতাহানি করেছেন। এখন তিনি তাঁকেও হত্যা করার হুমকি দিচ্ছেন। সোশ্যাল সাইটে ভিডিও পোস্ট করে এমনই দাবি করেছিলেন উত্তরপ্রদেশের শাহজাহানপুরের আইন কলেজের এক ছাত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে তাঁকে রক্ষা করার আর্জিও জানান ২৩ বছরের ওই তরুণী। গত ২৪ অগাস্ট এই ভিডিও পোস্ট করার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। তাঁর বাবা মেয়েকে খুঁজে দেওয়ার আর্জি নিয়ে পুলিশের দ্বারস্থ হন।

পুলিশ ওই তরুণীর খোঁজ করতে নেমে গত বুধবার দাবি করে যে ওই তরুণী দিল্লিতে একটি হোটেলে তাঁর এক পুরুষ বন্ধুর সঙ্গে রয়েছেন। সেই পুরুষ বন্ধুটি আবার স্বামী চিন্ময়ানন্দকে ব্ল্যাকমেল করে ৫ কোটি টাকা আদায়ের চেষ্টা করছিল। যদিও তাদের উত্তরপ্রদেশ পুলিশ ধরতে পারেনি। খোঁজ চলছিল। অবশেষে ৬ দিন পর রাজস্থানে খোঁজ মিলল ওই তরুণীর। পুলিশের দাবি ওই তরুণীর সঙ্গে তাঁর পুরুষ বন্ধুটিও ছিল। তাদের শাহজাহানপুরে নিয়ে আসা হয়েছে।

পুলিশ জানাচ্ছে ওই তরুণীকে দেখে মনে হচ্ছে না যে তাঁকে কেউ অপহরণ করেছে। বরং তাঁকে দেখে মনে হচ্ছে তিনি বেড়াতেই রাজস্থানে গিয়েছিলেন। এদিকে চিন্ময়ানন্দের বিরুদ্ধে গত ২৭ অগাস্ট রাতে ওই তরুণীকে অপহরণ করার মামলা দায়ের হয়। যদিও চিন্ময়ানন্দ পাল্টা দাবি করেন, এটা পুরোটাই তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। পুলিশ ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026