সিবিআই আদালত চত্বরে চিদম্বরম, ছবি - আইএএনএস
আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। দেশের অন্যতম মিডিয়া ব্যারনেস ইন্দ্রাণী মুখোপাধ্যায় এই খবরে উচ্ছ্বসিত। বৃহস্পতিবার ইন্দ্রাণীকে মুম্বইয়ের একটি আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে ইন্দ্রাণী মুখোপাধ্যায় জানান, চিদম্বরম গ্রেফতার হওয়া ভাল খবর। তিনি এই মামলাটির দিকে নজর রেখেছেন। এই মামলায় চিদম্বরম গ্রেফতার হওয়ায় তিনি খুশি।
ইন্দ্রাণী মুখোপাধ্যায় এদিন আরও বলেন, চিদম্বরমকে গ্রেফতার করায় তিনি খুশি। তাঁর মতে, চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের জামিনও বাতিল হওয়া উচিত। প্রসঙ্গত আইএনএক্স মিডিয়ায় আর্থিক দুর্নীতি নিয়ে ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই কার্তি চিদম্বরম সম্বন্ধে বিস্তারিত তথ্য পান সিবিআই আধিকারিকরা। তারপরই কার্তিকে গ্রেফতার করেছিলেন তাঁরা। তারপর পি চিদম্বরমকেও গ্রেফতার করে সিবিআই।
ইন্দ্রাণী মুখোপাধ্যায় ছিলেন আইএনএক্স মিডিয়ার অন্যতম কর্ণধার। তাঁর স্বামী পিটার মুখোপাধ্যায়ও ছিলেন একজন মিডিয়া ব্যারন। এঁদের দুজনেরই ছিল আইএনএক্স মিডিয়া। সেখানেই বিদেশি লগ্নি ঢোকানো নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেটা ২০০৭ সালের কথা। সে সময়ে ভারতের অর্থমন্ত্রী ছিলেন পি চিদম্বরম। পরে ২০১২ সালে মেয়ে শিনা ভোরা হত্যাকাণ্ডে ইন্দ্রাণী ও পিটারকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে তাঁরা জেলেই আছেন। দুজনে বিবাহ বিচ্ছেদের মামলাও রুজু করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…