National

ফ্লাইওভার থেকে পড়ে গেল বাইক, মৃত আরোহী

ফ্লাইওভারের ওপর থেকে পড়ে মৃত্যু হল ১ বাইক আরোহীর। তাঁর পিছনের সিটে বসা ব্যক্তির চিকিৎসা চলছে। অবস্থা সংকটজনক। মৃত আরোহীর নাম রোহিত মাকোল। বয়স ৩৬ বছর। পিছনের সিটে তুতো ভাইকে বসিয়ে ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন রোহিত। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ফ্লাইওভার থেকে সোজা নিচে গিয়ে পড়ে। পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে রোহিত মাকোলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁর ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁর এইমসে চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। পুলিশ জানিয়েছে, দিল্লির বারাপুল্লা ফ্লাইওভারের ওপর ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধেয়। শনিবার কাজ থেকে বাড়ি ফিরছিলেন বেসরকারি সংস্থার কর্মী রোহিত। তখনই ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনা ঠিক কেমন করে ঘটল তা জানার চেষ্টা করছে পুলিশ।

ঠিক যেখানে দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ ফ্লাইওভারের ঠিক যেখানে থেকে বাইকটি নিচে পড়ে যায় সেই অংশে কোনও সিসিটিভি নেই। ফলে সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি পরিস্কার হওয়ার উপায় নেই। তাই ঘটনা পরম্পরা কেমন হয়ে থাকতে পারে তা বোঝার চেষ্টা চালাচ্ছিলেন পুলিশ আধিকারিকরা। সেই সময়ে সেখান দিয়ে পাস করেছেন এমন মানুষ ও যাঁরা ফ্লাইওভারে বাইকটিকে পড়তে দেখেন এমন মানুষজনের সঙ্গে কথা বলছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026