National

সারাদিন লাড্ডু খাওয়াচ্ছেন স্ত্রী, ডিভোর্স চেয়ে আদালতে স্বামী

লাড্ডু নিঃসন্দেহে বেশ উপাদেয় খাবার। কিন্তু কাঁহাতক শুধু লাড্ডু খেয়ে থাকা যায়! সকাল নেই, বিকেল নেই, রাত নেই, সামনে হাজির হচ্ছে লাড্ডুর প্লেট। ভাত, রুটি, ডাল, সবজি কেমন খেতে তা তো মোটামুটি ভুলতে বসেছেন তিনি। কিছু করারও নেই। খেতে চাইলেই স্ত্রী এনে হাজির করছেন লাড্ডুর থালা। এভাবে লাড্ডু খেতে খেতে অরুচি হয়ে কার্যত চোঁয়া ঢেঁকুর তুলতে তুলতে অবশেষে নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন স্বামী।

নাহ! আর সহ্য হচ্ছে না। এবার এই লাড্ডুর হাত থেকে তাঁর মুক্তি চাই। আর সেই মুক্তি জন্য স্ত্রীর হাত থেকে রেহাই পেতে হবে। অগত্যা ডিভোর্স চাই। এবার সেই ডিভোর্সের আবেদন জানিয়ে একটি পারিবারিক আদালতে আবেদন জানিয়েছেন উত্তরপ্রদেশের মেরঠের বাসিন্দা ওই ব্যক্তি।

ঘটনার সূত্রপাত এক তান্ত্রিকের হাত ধরে। স্বামীর কিছু শারীরিক সমস্যা দূর করতে স্ত্রী হাজির হয়েছিলেন এক তান্ত্রিকের কাছে। তান্ত্রিক সব শুনে ওই মহিলাকে বিধান দেন যে যদি স্বামীকে সুস্থ করে তুলতে হয় তবে তাঁকে শুধু লাড্ডুর ওপর রাখতে হবে। ‘প্রেসক্রিপশন’ও মুখে বলে দেন ওই তান্ত্রিক। সকালে ৪টি বড় বড় লাড্ডু। রাতে ৪টি বড় বড় লাড্ডু। ব্যস আর কিচ্ছু না। অন্য কিছু খেতে চাইলেও দেওয়া যাবে না। কড়া ভাবে স্রেফ লাড্ডুর ওপর রাখতে হবে ওই ব্যক্তিকে। অন্য কোনও আবদারে আমল দিলে চলবে না। স্ত্রী তারপর থেকে তান্ত্রিকের কথা মেনে স্বামীর মঙ্গল চেয়ে স্বামীকে সুস্থ করতে সেই যে দু’বেলা নিয়ম করে লাড্ডু খাওয়ানো শুরু করেছেন, এখনও থামেননি।

প্রথম দিকে স্ত্রীর নির্দেশ মেনে বেঁধে দেওয়া লাড্ডুর রেশনেই দিন গুজরান করছিলেন ওই ব্যক্তি। মুখ বুজে ওটাই খাচ্ছিলেন। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে লাড্ডু দেখলেই আঁতকে উঠছেন তিনি। লাড্ডু এখন তাঁর জীবনে এক অভিশাপের চেহারা নিয়েছে। এক দুঃস্বপ্ন। এদিকে আদালতও ফাঁপরে পড়েছে। এমন মামলা যে আগে কখনও আসেনি।

ঠিক হয়েছে স্বামী-স্ত্রী ২ জনকেই কাউন্সেলিংয়ে ডাকা হবে। কিন্তু যিনি কাউন্সেলিং করবেন তিনি মনে করছেন ওই মহিলার বিশ্বাসকে ভাঙা হয়তো সম্ভব নয়। কারণ তিনি কঠোরভাবে বিশ্বাস করেন লাড্ডু ভক্ষণই স্বামীর সেরে ওঠার একমাত্র মার্গ। তাই আর অন্য কোনও রাস্তাই তিনি মেনে নেবেন না। এই অবস্থায় কাউন্সিলরও বুঝে উঠতে পারছেন না লাড্ডুর হাত থেকে ওই ব্যক্তিকে মুক্ত করার উপায় কী! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026