National

রাতের রাস্তায় চলন্ত গাড়িতে লালসার শিকার বিদেশিনী

রাতের শহরে ফের গণধর্ষণ। নির্ভয়া কাণ্ড শিউরে দেয় মানুষকে। প্রতিবাদ নেমে আসে। পুলিশ তৎপর হয়। কিন্তু দিল্লি রইল দিল্লিতেই। দিল্লিতে রাতের রাজপথ এখনও মহিলাদের জন্য এক বিভীষিকা। রাতের রাস্তায় বেরিয়ে পড়ে নানা চেহারার নারী শিকারি মানুষের দল। দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় গত সোমবার তেমনই কিছু বিকৃতরুচি যুবকের লালসার শিকার হলেন এক বিদেশি যুবতী। রাতের রাস্তায় তাঁকে গাড়িতে তুলে গণধর্ষণ করে ওই ৩ যুবক। ওই যুবতীর অভিযোগক্রমে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। ৫টি ছোট ছোট দল তৈরি করে এই ঘটনার কিনারা করতে চাইছে পুলিশ।

পুলিশ জানাচ্ছে, উজবেকিস্তানের বাসিন্দা ওই ৩১ বছরের যুবতী দিল্লি আসেন ২ মাস আগে। ঘুরতেই আসেন তিনি। ছিলেন তাঁরই কিছু বন্ধুর সঙ্গে দিল্লির মদনগিরি এলাকায়। তাঁর সঙ্গে স্থানীয় এক যুবকের আলাপ হয়েছিল। ওই যুবক গত শনিবার রাতে বসন্ত কুঞ্জের একটি মলের সামনে ওই যুবতীকে দাঁড়াতে বলে। সেখান থেকে তাঁকে ওই যুবক তার স্করপিও গাড়িতে তুলে নেয়। গাড়িতে তখন তার ২ বন্ধুও ছিল।

গাড়িটি বেশ কিছু দূর যাওয়ার পর ওই ৩ যুবক ওই উজবেক যুবতীর সঙ্গে অশ্লীল আচরণ শুরু করে। পরে তারা দফায় দফায় তাঁকে ধর্ষণ করে। ওই যুবতীর দাবি তাঁকে বারংবার ধর্ষণের পর ওই ৩ যুবক তিনি যে বাড়িটিতে থাকতেন তার সামনে তাঁকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। এদের তিনি চেনেন বলেও দাবি করেছেন ওই যুবতী। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখছে। অভিযুক্তদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাদের পাকড়াও করতে তাদের বন্ধুদের ধরে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026