National

প্রৌঢ় প্রতিবেশির ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা কিশোরী

বাড়ির কাছেই থাকে। অনেকটা পাড়াতুতো কাকার মতন। তাই মেয়েকে নিয়ে অতটা চিন্তা ছিলনা বাবা-মায়ের। তাঁদের বরং চিন্তা ছিল মেয়ে বিশেষভাবে সক্ষম হওয়ায়। সেটা বাবা-মাকে প্রতি মুহুর্তে চিন্তায় রাখত। তাই পাড়ার ৫০ বছরের পরিচিত প্রতিবেশি তাঁদের ১৫ বছরের মেয়ের সঙ্গে থাকলে তাঁরা চিন্তা করতেন না। কিন্তু সেটাই কাল হল।

প্রৌঢ় ওই প্রতিবেশি যে তাঁদের মেয়েকে সঙ্গ দেওয়ার নামে তাকে দিনের পর দিন ধর্ষণ করে চলেছে তা ঘুণাক্ষরেও জানতে পারেননি অভিভাবকরা। আর ওই কিশোরী মানসিক প্রতিবন্ধকতার শিকার হওয়ায় সেও পরিস্কার করে বাবা-মাকে তার সঙ্গে কী হচ্ছে তা বুঝিয়ে বলতে পারেনি। এই সুযোগটাই কাজে লাগাতে থাকে ওই প্রৌঢ়।

কিশোরীর বাবা-মার বিষয়টি নজরে আসে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায়। সন্তানসম্ভবা হওয়ার চিহ্ন তার শরীরে স্পষ্ট ধরা পড়ার পরই খোঁজ নিতে গিয়ে সব জানতে পারেন তাঁরা। দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ওই প্রৌঢ়কে গ্রেফতার করে পুলিশ। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই কিশোরী এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ওয়াজিদপুর গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026