National

অখিলেশকে ছাড়াই প্রার্থী তালিকা প্রকাশ করে দিলেন মুলায়ম, উত্তরপ্রদেশে একা লড়বে সপা

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বাপ-ছেলের দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এসে পড়ল। বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকায় জায়গা পেলেন না অখিলেশ যাদব অনুগামীরা। বরং সেখানে মুলায়ম ও শিবপাল যাদবের ইচ্ছাই একমাত্র গুরুত্ব পেয়েছে। ৪০৩ আসন বিশিষ্ট বিধানসভার ৩২৫টি আসনেই এদিন প্রার্থী ঘোষণা করে দিয়েছেন মুলায়ম। যেখানে মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব পুত্র অখিলেশ যাদবের পছন্দের লোকজন কোনও জায়গাই পাননি। উল্টে একগুচ্ছ ফৌজদারি মামলায় জড়িয়ে থাকা আতিক আহমেদকে অখিলেশের চরম অনিচ্ছা সত্ত্বেও প্রার্থী করা হয়েছে। অখিলেশের অনুপস্থিতিতে এদিন প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে মুলায়ম সাফ জানিয়েছেন সপা মুখ্যমন্ত্রী বেছে ভোটে লড়েনা। এভাবে সুকৌশলে অখিলেশ আদৌ পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন কিনা তা এড়িয়ে গেছেন মুলায়ম। এদিন সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে একা লড়বে বলেও জানিয়ে দিয়েছেন সপা সুপ্রিমো। বাকি ৭৮ আসনের প্রার্থী তালিকা দ্রুত ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি। অখিলেশ যাদব যেখান থেকে চাইবেন সেই কেন্দ্র থেকেই লড়তে পারেন বলেও জানিয়েছেন মুলায়ম।

 

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026