National

গত বছরের আতঙ্ক শুরু, বন্যা কাড়ল ৪২টি প্রাণ

গত বছর কেরালার বন্যা কেবল ভারত বলেই নয়, বিদেশেও আলোড়ন ফেলেছিল। প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয় সেই বন্যায়। কেরালার সিংহভাগ চলে গিয়েছিল জলের তলায়। সেই আতঙ্কের স্মৃতি এখনও তাজা। এক বছর পার করে ফের সেই বর্ষা হাজির। আর ফের শুরু কেরালায় সেই পুরনো আতঙ্ক। ক্রমশ বাড়ছে বৃষ্টি। বাড়ছে বিভিন্ন এলাকায় জল। বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। শেষ ৩ দিন বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। রাজ্য জুড়ে ২ জনের মৃত্যু হয়েছে। লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন ত্রাণ শিবিরে।

রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন মোট ৮০০টি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র ওয়ানাডের অবস্থাও ভয়ংকর। ইতিমধ্যেই সেখানে ১১ জনের প্রাণ গেছে। অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটছে ক্রমাগত বৃষ্টির জেরে আলগা হওয়া মাটির কারণে। পাহাড়ের গা আলাদা হয়ে কাদামাটির স্রোত নেমে আসছে ধসের আকারে। যার তলায় চাপা পড়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হচ্ছে অনেকের।

এরনাকুলাম, পালাক্কড়, ওয়ানাড, ইদুক্কি, মালপ্পুরম, কোঝিকোড় ও কান্নুরে লাল সতর্কতা জারি করা হয়েছে। এখানে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে বানভাসি এই এলাকাগুলির অবস্থা আরও শোচনীয় হতে চলেছে। কেরালার অনেক জায়গা দেখে বোঝার উপায় নেই যে সেখানে মাটি ছিল না, নদী! গ্রামের পর গ্রামকে জুড়ে দিয়েছে অপার জলরাশি। তার ওপর দিয়ে নৌকায় চলছে উদ্ধারকাজ। কার্যত উদ্ধারে নৌকাই একমাত্র ভরসা এখন। কেরালার মানুষের এখন একটাই প্রার্থনা। বন্ধ হোক বৃষ্টি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026