প্রতীকী ছবি
ওয়ার্ড বয়ের লালসার শিকার হল সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রোগীকে দেখতে আসা নাবালিকা। তার বাবা হাসপাতালে ভর্তি। তাই তাঁকে গত মঙ্গলবার দেখতে এসেছিল ওই নাবালিকা। অভিযোগ সেই সময় তাকে ডেকে নিয়ে যায় ওই হাসপাতালের ওয়ার্ড বয় রবি গৌতম। ওই নাবালিকাকে হাসপাতালের ৪ তলায় নিয়ে যায় সে। সেখানেই তাকে ধর্ষণ করে।
হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ওই নাবালিকার বাবা এই অভিযোগ করেছেন। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর মেয়েকে রবি গৌতম হাসপাতালের ৪ তলার ফাঁকা জায়গায় নিয়ে যায়। তারপর সেখানে তাকে ধর্ষণ করে। ধর্ষণে বাধা দেওয়ার চেষ্টা করে তাঁর মেয়ে। এভাবে বাধা দিলে তাকে ৪ তলা থেকে নিচে ফেলে দেওয়ার ভয় দেখায় রবি। তারপর ওই নাবালিকাকে ধর্ষণ করে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজের একটি সরকারি হাসপাতালে। ধর্ষণের শিকার ওই নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ রবি গৌতমকে গ্রেফতার করেছে। তদন্ত চলছে। ঠিক কী ঘটেছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে চাঞ্চল্য ছড়ায়। তবে ওই নাবালিকা এখন সুস্থ আছে। তার সঙ্গে কথা বলছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…