National

ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, লাল সতর্কতা জারি করল মৌসম ভবন

ধেয়ে আসছে প্রবল বৃষ্টি। টানা ৪৮ ঘণ্টা লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে অঝোরে। ৪৮ ঘণ্টা ধরে অঝোরে টানা বর্ষণ যে জনজীবনকে প্রভাবিত করতে বাধ্য তা সকলেরই জানা। তাই আগে থেকেই তা নিয়ে সতর্ক করল মৌসম ভবন। কর্ণাটকের দক্ষিণ কন্নড় উপকূলীয় জেলার জন্য লাল সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর।

শুধু প্রবল বৃষ্টিই নয়, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এমন সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। মৌসম ভবন যেখানে লাল সতর্কতা জারি করছে সেক্ষেত্রে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া যে কতটা ভয়ংকর হতে চলেছে তা অনুমান করছে পারছে স্থানীয় প্রশাসন থেকে স্থানীয় মানুষজন। বুধ ও বৃহস্পতিবারের জন্য জেলার সব স্কুল, কলেজ বন্ধ রাখা হচ্ছে।

লাল সতর্কতার পর সব মানুষই সতর্ক। আবহাওয়ার তাণ্ডব শুরুর পর সড়ক পরিবহণে ব্যাপক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। নষ্ট হতে পারে যোগাযোগ। এছাড়া বিদ্যুৎবিহীনভাবে দিন কাটাতেও হতে পারে বহু মানুষকে। প্রচুর গাছ, ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এখন ধ্বংসলীলা কতটা ভয়াবহ হয় তা বোঝা যাবে ঝড়, বৃষ্টির পর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026