National

ওই ৯ ছাত্রের আর স্কুলে যাওয়া হল না

বাড়ি থেকে বেরিয়েছিল স্কুলে যাবে বলে। কিন্তু সেই স্কুল পর্যন্ত আর পৌঁছনো হল না তাদের। আর কখনও তারা স্কুলে যাবেনা। তাদের স্কুলে নিয়ে যাওয়া বাসের চালকের অসাবধানতায় প্রাণ গেল ৯ ছাত্রের। ৪ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে হাসপাতালে। পাহাড়ি রাস্তায় অনেক বাঁক থাকে। সেসব বাঁকের ধারেই থাকে গভীর গিরিখাত। ফলে বাঁক নিতে হয় সাবধানে। যানের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখে। আর সেখানেই গাফিলতি বলে মনে করছে পুলিশ।

মঙ্গলবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল এলাকার লম্বগাঁও এলাকার পাহাড়ি রাস্তায়। স্কুলে যেতে গেলে এই পথ পার করতে হয়। প্রতিদিনই এই রাস্তায় যাতায়াত। যে বাসে ২৫ জন ছাত্র স্কুলে যাচ্ছিল তা স্কুলের নিজস্ব বাস নয়। একটি প্রাইভেট বাস ছিল সেটি। বাসটি ছাত্র নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য ব্যবহার হত। সেই বাসটিই এদিন একটি বাঁকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে গভীর গিরিখাতে। আর্তনাদ করতে থাকে ছাত্ররা। বাস গড়াতে থাকে পাহাড়ের গা বেয়ে। তারপর পাহাড়ের নিচে এসে আছড়ে পড়ে।

ঘটনাস্থলেই ৯ ছাত্রের মৃত্যু হয়। তাদের দেহ পুলিশ ভাঙা বাস থেকে উদ্ধার করে। বাকি ছাত্রদের আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হৃষীকেশ এইমসে পাঠানো হয়। কীভাবে ঘটনাটি ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। চালক ও বাসের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026