National

৯ বছরের ছাত্রকে চরিত্রহীন আখ্যা দিল স্কুল

স্কুলে সহপাঠীদের সঙ্গে কয়েকদিন আগে ঝগড়া হয় এক ছাত্রের। সকলেই পঞ্চম শ্রেণির ছাত্র। ঝগড়া মেটাতে এসে ওই ছাত্রকে সজোর চড় কষান এক শিক্ষক। ওই ছাত্র একথা বাড়িতে জানানোর পর তার অভিভাবকরা ওই শিক্ষকের বিরুদ্ধে স্কুলের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জমা করেন। কিন্তু সেই অভিযোগ নিয়ে কোনও পদক্ষেপ গ্রহণে তারা রাজি নয় বলে জানিয়ে দেন অধ্যক্ষ।

অধ্যক্ষ বিষয়টি উড়িয়ে দেওয়ায় ওই ছাত্রের বাবা-মা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা স্কুলকে বলেন তাঁরা ওই স্কুলে তাঁদের সন্তানকে আর পড়াতে চান না। স্কুল যেন তাকে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি ইস্যু করে দেয়। তাঁরা ছেলেকে এই স্কুল থেকে ছাড়িয়ে অন্য স্কুলে ভর্তি করবেন। এরপরই স্কুল টিসি দিয়ে দেয় ওই ছাত্রকে। টিসিতে ওই ছাত্রকে ‘চরিত্রহীন’ বলে ব্যাখ্যা করা হয়।

সন্তানকে চরিত্রহীন ছাত্র বলে ব্যাখ্যা করেছে স্কুল। ফলে সে আর অন্য স্কুলে ভর্তিই হতে পারবেনা। এটা বিলক্ষণ বুঝতে পারেন অভিভাবকরা। তাঁদের এখন মাথায় হাত পড়েছে। তাঁদের দাবি, স্কুলের অধ্যক্ষ তাঁদের সন্তানের জীবন নিয়ে ছেলেখেলা করছেন। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকেও জানিয়েছেন তাঁরা। এদিকে জেলা শিক্ষা আধিকারিক বিষয়টি জানতে পারার পর তদন্ত শুরু করেছেন। তিনি পরিস্কার জানিয়েছেন তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাঁর বা তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোণ্ডা জেলার চাতারাউলি গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026