National

পরিবারের ৫ জনকে গুলি করে মেরে আত্মঘাতী যুবক

ঠাকুরদা, ঠাকুমা, বাবা, মা, বোন ও তার ৩ বছরের সন্তান। এই নিয়ে সংসার ছিল ২৭ বছরের যুবকের। স্ত্রী নেই। সেই যুবকই ঘটাল এক ভয়ংকর ঘটনা। এক এক করে পরিবারের ৬ জনকে গুলি করল সে। তারপর নিজেকে গুলি করে আত্মঘাতী হল। গুলিতে ঠাকুমা, মা, বাবা, বোন ও তার ৩ বছরের কন্যা সন্তানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। কিন্তু নিজেকে গুলি করে হত্যা করার আগে বোধহয় যুবকের চোখ এড়ায় যে গুলি খাওয়ার পরও তার ঠাকুরদা বেঁচে আছেন।

পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে। গুলি তাঁর প্রাণ কাড়তে পারেনি। তবে অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে। পঞ্জাবের মুগার নাথুওয়াল গ্রামে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বহু মানুষ ভিড় জমান ওই বাড়ির সামনে। পুলিশও এমন ঘটনায় হতবাক। একের পর এক বুলেটবিদ্ধ দেহ বার করে পাঠানো হয় ময়নাতদন্তে।

গোটা পরিবারকে এমন নৃশংসভাবে হত্যা করে কেন ওই যুবক আত্মঘাতী হল? এই প্রশ্নের উত্তর এখনও পরিস্কার নয় পুলিশের কাছে। তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদও চলছে। তবে সেখান থেকে এখনও এমন কোনও তথ্য পুলিশ পায়নি যা থেকে তারা যুবকের এমন কাণ্ডের কারণ খুঁজে পেতে পারে। পারিবারিক অশান্তি থেকেই কী তবে এমন চরম পদক্ষেপ করল ওই যুবক। খতিয়ে দেখছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026