National

স্ত্রীকে হাঁ করিয়ে গলায় মশা মারার তেল ঢেলে দিল স্বামী

পেশায় আনাজ বিক্রেতা। বিক্রিবাটা তাড়াতাড়ি হয়ে যাওয়ায় বাড়ি ফিরেছিল বছর ২৬-এর সনু। বাড়িতে তার স্ত্রী অঞ্জলি ও ২ সন্তান রয়েছে। বাড়ি ফিরে দরজা খুলে সনু দেখে তার স্ত্রী অঞ্জলি হোয়াটসঅ্যাপে কথা বলছেন। কার সাথে কথা বলছেন স্ত্রী? দেখতে গিয়ে সনু দেখে অন্য এক পুরুষের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে ব্যস্ত ছিলেন অঞ্জলি। দেখা মাত্র রাগে ফুঁসতে থাকে সনু। শুরু হয় ঝগড়া। এরপর রাগে অন্ধ হয়ে স্ত্রীকে জোর করে ধরে মশা মারার তেল খাইয়ে দেয় সে।

মশা মারার তেল খাইয়েও শান্ত হয়নি সনু। এরপর একটি কাপড় এনে স্ত্রীয়ের গলায় পেঁচিয়ে ধরে টান দিতে থাকে। শ্বাসরোধ হয়ে যায় অঞ্জলির। এরপর ঠান্ডা মাথায় স্ত্রীয়ের দেহ তুলে নিয়ে গিয়ে বাড়ির কাছের একটি ফাঁকা জমিতে ফেলে দিয়ে আসে সে। এই পুরো ঘটনা যখন ঘটে তখন অন্য ঘরে ঘুমিয়ে ছিল সনু ও অঞ্জলির ৪ ও ৬ বছরের সন্তান।

মেয়ে অঞ্জলিকে খোঁজ করতে এসে বাড়িতে না পেয়ে সন্দেহ হয় অঞ্জলির বাবার। তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নামে। এরপর গত বৃহস্পতিবার সাদামপুরী এলাকার ঝোপঝাড় ভর্তি ফাঁকা জমিটি থেকে অঞ্জলির দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে আগ্রা শহরে। এই ঘটনায় সনুকে গ্রেফতার করেছে পুলিশ। ময়নাতদন্তের পর অঞ্জলির দেহ তার বাপের বাড়ির লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026