National

শহরের রাস্তায় রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে কুমির, আতঙ্কে শহরবাসী

একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে ২টি রাস্তার কুকুরকে তাড়া করেছে একটি বিশাল কুমির। নদীতে নয়, একেবারে শহরের জলমগ্ন রাজপথে। নদীর জলে যেমন জলের সামান্য নিচ দিয়ে ডুব সাঁতার কেটে শিকারের দিকে এগিয়ে যায় কুমির। ঠিক তেমনভাবেই রাস্তায় ২টি কুকুরের দিকে এগিয়ে যায় কুমিরটি।

এমন প্রাণি জলের তলা দিয়ে এসে হানা দিতে পারে সে ধারণা না থাকায় কুকুর ২টি বিশেষ সতর্কও হয়নি। ফলে তাদের পাশে পৌঁছে যায় কুমিরটি। তারপর একটি কুকুরকে ধরতে যেতেই সেটি লাফিয়ে ওঠে। রক্ষাও পায়। ঘটনাটি ঘটেছে গুজরাটের ভদোদরাতে। ভিডিওটি এখন কার্যত ভাইরাল।

প্রবল বৃষ্টির জেরে ভদোদরা শহরের অনেকটা অংশই এখন জল থইথই। পাশের বিশ্বামিত্রি নদীর জল ২ পার ছাপিয়ে ঢুকে পড়েছে শহরে। একে বৃষ্টি। তারওপর নদীর জল ঢুকছে শহরে। ফলে শহরের কোথাও কোমর জল, কোথাও হাঁটু জল, কোথাও পায়ের পাতা জলের জলায়। সেখানে এখন নতুন আতঙ্কের নাম কুমির। বেশ কয়েকটি কুমির বিশ্বামিত্রি নদী থেকে শহরে ঢুকে পড়েছে। বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। খাবারের জন্য জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে আতঙ্ক চরমে উঠেছে শহরবাসীর।

কুকুর ২টিকে আক্রমণ করা কুমিরটিকে অবশ্য পরে শহরের একটি পশুপ্রেমী সংগঠন উদ্ধার করে। কুমিরটির মুখ ও শরীর বেঁধে তাকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু একটি কুমিরকে ধরে শহরের আতঙ্ক দূর করা সম্ভব নয়। কারণ শহরের অনেক জলমগ্ন এলাকাতেই কুমির ছড়িয়ে পড়েছে। তারা ঘোলা জলের তলায় ঘাপটি মেরে লুকিয়ে আছে শিকারের আশায়। আর তাদের সেই শিকার যে মানুষও হতে পারে তা বলাইবাহুল্য।

কুমিরগুলিকে উদ্ধার করার চেষ্টা শুরু হয়েছে। তবে যতক্ষণ না শহর কুমিরমুক্ত হচ্ছে ততক্ষণ নিশ্চিন্ত হতে পারছেন না শহরবাসী। বাড়ি থেকে বার হলে যদি ঝাঁপিয়ে পড়ে কুমির! আতঙ্ক কিন্তু বেশ জাঁকিয়েই বসেছে ভদোদরা শহরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026