National

ড্রাগের নেশায় বুঁদ বলিউড তারকারা, ভিডিও দেখিয়ে দাবি আকালি নেতার

শনিবারের পার্টি। পার্টি দিয়েছিলেন করণ জোহর। তারকা খচিত পার্টি। কে নেই! শাহিদ কাপুর, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, মালাইকা অরোরা, ভিকি কৌশল, অর্জুন কাপুর, জোয়া আখতার, বরুণ ধাওয়ান, অয়ন মুখার্জী সহ বলিউডের হুজ হু-রা। সকলেই পরিচিত মুখ। সারা দেশ তাঁদের চেনে। সেই ভিডিও ক্লিপের ছবিকে সামনে রেখে বলিউড তারকারা ড্রাগে আচ্ছন্ন বলে দাবি করে হৈচৈ ফেলে দিয়েছেন আকালি দলের এক বিধায়ক মনজিন্দর সিং সিরসা।

ফাইল : মনজিন্দর সিং সিরসা, ছবি – আইএএনএস

সব তারকাই ওই পার্টিতে ড্রাগের নেশায় বুঁদ বলে দাবি করে মনজিন্দর সিং সিরসা সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই নেশাখোরদের জায়গা জেল, সমাজ নয়! যা নিয়ে ইতিমধ্যে হৈচৈ পড়ে গেছে। যদিও এ বিষয়ে ভিডিওতে দেখা যাওয়া কোনও অভিনেতা, অভিনেত্রীই কোনও মন্তব্য এখনও করেননি। তবে মন্তব্য ঝড়ের মত আছড়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।

কেউ ভিকি কৌশলকে ‘ফুল টাল্লি’ বলে সমালোচনা করেছেন। তো কেউ লিখেছেন প্রত্যেকেই বুঁদ। সিরসা নিজে এক জায়গায় শাহিদ কাপুরের বিরুদ্ধে আলাদা করে তোপ দেগেছেন। শাহিদের সিনেমা উড়তা পঞ্জাব-কে উল্লেখ করে তিনি বোঝানোর চেষ্টা করেন উড়তা পঞ্জাব তরুণ প্রজন্মের এই ড্রাগের নেশা নিয়েই তৈরি করা। আর সেই সিনেমার হিরো শাহিদ কাপুরই ড্রাগে আচ্ছন্ন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026