National

গুলি করে কেক কাটল যুবক, বন্ধুরা গাইল হ্যাপি বার্থডে

কোনও ঘর নয়। কোনও সুসজ্জিত টেবিলের ওপর রাখা কেক নয়। চারধারে জ্বলছে না কোনও মোমবাতি। একদম রাস্তার মাঝখান। সেখানেই বেশ কয়েকজন যুবক তখন উল্লাসে মাতোয়ারা। রাস্তার মাঝখানে বাক্স খুলে বসানো হয়েছে একটা কেক। তাদেরই একজনের জন্মদিন। এবার কেক কাটার পালা।

সকলেই জানেন কেক কাটার ছুরি দিয়ে যত্ন করে কেক কাটে যার জন্মদিন সে। এক্ষেত্রে হল একটু অন্যরকম। উদ্দাম উল্লাসে মাতোয়ারা ‘বার্থডে বয়’ বার করল একটা পিস্তল। তারপর গুলি করল কেক লক্ষ্য করে। বন্ধুরা সকলে গেয়ে উঠল হ্যাপি বার্থডে গান। এক উদ্দাম আনন্দে মেতে উঠল তারা। একে অপরের ওপর উল্লাসে লুটিয়ে পড়ল। এই হাড়হিম করা ভিডিওটি এখন ইন্টারনেটে ভাইরাল। যা নিয়ে নড়ে চড়ে বসেছে খোদ পুলিশও।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত জেলার সরুরপুর খেরকি গ্রামে। এখানেই এক যুবক তার জন্মদিনের কেক কেটেছে গুলি চালিয়ে। পরনে জিনস, কালো টিশার্ট, মুখে দাড়ি, হাতে পিস্তল। এই যুবককে আপাতত খুঁজছে পুলিশ। কারণ ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশেরও নজরে পড়েছে সেটি।

পুলিশের দাবি, যে পিস্তল নিয়ে প্রকাশ্য রাস্তায় এই কাণ্ড ঘটেছে তা দিশি পিস্তল। যার লাইসেন্স হয়না। বেআইনি পিস্তল ব্যবহারের জন্য ওই যুবককে খুঁজছে তারা। অনেক বন্ধুবান্ধব নিয়ে তার এই উদ্দাম কাণ্ড রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে। অনেকেই ভিডিও দেখার পর আতঙ্কিত। প্রকাশ্য রাস্তায় এমন কাণ্ড হতে পারে তা অনেকের কল্পনারও বাইরে।

উত্তরপ্রদেশ হল দেশের মধ্যে এমন এক রাজ্য যেখানে সবচেয়ে বেশি বন্দুকের লাইসেন্স রয়েছে। আর ওই রাজ্যেই রয়েছে তার চেয়ে ঢের গুন বেশি দিশি বন্দুক। যার লাইসেন্স নেই। এমন উদ্দাম আনন্দের জন্মদিন পালনের ছবি সকলকে কেবল অবাক করেনি। আতঙ্কিতও করেছে। কারণ এভাবে প্রকাশ্য রাস্তায় গুলি করে কেক কেটে যারা আনন্দ করতে পারে তারা আর কী কী করতে পারে তা কল্পনা করেই শিউরে উঠছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026