National

৭ বছরের বালকের চোয়াল কাটতেই বেরিয়ে এল ৫২৬টি দাঁত

এমন ঘটনা এর আগে বিশ্বের চিকিৎসা ইতিহাসে নেই। এটাই প্রথম। ফলে চিকিৎসকদের আগাম কোনও ধারনা ছিলনা। মাত্র ৭ বছর বয়স ছেলেটির। তারই মুখে অস্ত্রোপচার করে বার হল ৫২৬টি দাঁত। বিভিন্ন মাপের দাঁত। ছোট, বড়, মাঝারি। সব ধরনের দাঁতই ছিল। চিকিৎসকেরা জানাচ্ছেন, চোয়াল কেটে তার ভিতর থেকে একটি থলির মত অংশ পান। যার ওজন ছিল ২০০ গ্রাম। সেই থলির মধ্যেই তৈরি হয়েছিল ৫২৬টি দাঁত। এর মধ্যে এমন কয়েকটি অতি ক্ষুদ্র দাঁতও মিলেছে যেগুলি দাঁত কিনা পরীক্ষা করে দেখা হয়। যেখানে দেখা যায় একটি দাঁতের উপাদানই ওগুলির মধ্যে রয়েছে। অর্থাৎ সেগুলিও দাঁত।

ওই বালকের যখন ৩ বছর বয়স। তখনই তার বাবা-মা লক্ষ্য করেন ছেলের চোয়ালের কাছটা ফুলে যাচ্ছে। তখন ফোলা এতটাও ছিলনা যে তা নিয়ে চিন্তার দরকার ছিল। অত ছোট ছেলে সব ধরনের পরীক্ষা করতেও দিত না। কান্না জুড়ে দিত। তাই তখন বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু সেই ফোলাটা বাড়তেই থাকে। বাড়তে বাড়তে যখন তার ৭ বছর বয়স, তখন এমন পরিস্থিতি হয় যে আর ঝুঁকি নেননি বাবা-মা। দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে আসেন ছেলেকে। চিকিৎসক তাকে পরীক্ষার পর তার এক্স-রে ও সিটি স্ক্যান হয়। সেই রিপোর্টের ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

অস্ত্রোপচারের সময় ওই বালকের চোয়াল কাটা হয়। তখনই তার ভিতর থেকে বেরিয়ে আসে একটি থলের মত বস্তু। সেটি কাটতেই তার মধ্যে থেকে বেরিয়ে আসে একটি একটি করে ৫২৬টি দাঁত। এমন ঘটনা সারা বিশ্বের চিকিৎসা ইতিহাসে নেই। এই প্রথম এমন ঘটনার সাক্ষী হলেন চিকিৎসকেরা। ৫ ঘণ্টা লাগে এই বিরল অস্ত্রোপচার করতে। তবে অস্ত্রোপচারের পর ওই বালক ভাল আছে। তার মুখের ফোলাটা গায়েব হয়েছে। এই বিরল অস্ত্রোপচারের ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের সবিতা ডেন্টাল কলেজ এন্ড হাসপাতালে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026