National

ভাঙল ব্যাঙ্কের ছাদ, চাঁইয়ের তলায় ব্যাঙ্ক কর্মী, ওপরে রোগী, মৃত ১

তখন ব্যস্ততা তুঙ্গে। গ্রাহকে ভর্তি ব্যাঙ্ক। ব্যাঙ্কের কর্মীরাও প্রবল ব্যস্ত। গ্রাহকের ভিড় সামলে কাজ এগোতে তাঁদের দম নেওয়ার ফুরসত নেই। ঠিক তখনই ঘটে গেল দুর্ঘটনা। আচমকা ব্যাঙ্কের সিলিং থেকে একটি বিশাল সিমেন্টের চাঁই এসে পড়ে ব্যাঙ্ক কর্মী ও গ্রাহকদের মাথার ওপর। ঘটনাটি ঘটে বুধবার বেলা ১১টা নাগাদ। এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে. আহত হয়েছেন ১০ জন।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সোলাপুরে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের একটি শাখায়। মৃত ব্যক্তির নাম প্রশান্ত বাগাল। বছর ৪০-এর ওই ব্যক্তি তখন ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদের ওই চাঁইয়ের বিশাল স্তূপ থেকে উদ্ধার করা হয়। তাঁদের উদ্ধার করতে রীতিমত বেগ পেতে হয় উদ্ধারকারীদের।

ছাদ ভেঙে এভাবে নেমে আসায় ব্যাঙ্কের উপরের তলে থাকা ক্লিনিকের পায়ের তলার মেঝে ভেঙে যায়। সে সময় ওই ক্লিনিকে বেশ কয়েকজন রোগী অপেক্ষা করছিলেন। তাঁদের কয়েকজন ওই চাঁইয়ের সঙ্গে একতলায় পড়ে যান। স্তূপের তলায় তখন ব্যাঙ্কে উপস্থিত গ্রাহক ও ব্যাঙ্ক কর্মীরা। আর স্তূপের ওপর তখন ওই রোগীরা। যাঁরা ওই চাঁইয়ের সঙ্গে ক্লিনিক থেকে ব্যাঙ্কে নেমে আসেন। একটানা বৃষ্টিতে ওই বাড়ির হাল খারাপ হচ্ছিল। তার জেরেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026