National

অনায়াসে আস্থা ভোট জিতল বিজেপি

পুরোটাই অঙ্ক। আর সেই অঙ্ক বলছিল বিজেপি অনায়াসে জিতছে। হলও তাই। সোমবার সরকার গড়তে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিল বিজেপি। ফ্লোর টেস্টে তারাই জয়ী হল। কর্ণাটকে কংগ্রেস সমর্থিত জেডিএস সরকারের জায়গা নিল বিএস ইয়েদুরাপ্পার বিজেপি সরকার। ১০৫ ছিল ম্যাজিক ফিগার, যা তাদের ও নির্দল বিধায়কদের ভোটে জিতে যায় বিজেপি।

এদিন নিজের পদ থেকে ইস্তফা দেন স্পিকার কেএস রমেশ কুমার। আস্থা ভোট সম্পূর্ণ হওয়ার পরই তিনি নিজের পদ থেকে সরে দাঁড়ান। তবে তার আগে যে রাজনৈতিক অচলাবস্থা বেশ কিছুদিন ধরে চলেছে তা প্রত্যক্ষ করেছে সারা ভারত। আগে ৩ জন ও পরে ১৪ জন দল ত্যাগী বিধায়কের সদস্যপদ দলত্যাগ বিরোধী আইনে বাতিল করেন স্পিকার। ফলে এঁরা আগামী ৪ বছর আর ভোটেও লড়তে পারবেনা না, আবার বিধায়কও থাকবেন না।

সোমবার কর্ণাটক বিধানসভায় নিজের সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিতে হত ইয়েদুরাপ্পাকে। তা সংঘটিত হওয়ার পর স্পিকার জানান, ধ্বনি ভোটে নিজের সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিয়েছেন ইয়েদুরাপ্পা। এদিন ভোটাভুটির আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী এইডি কুমারস্বামী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া বক্তব্য রাখেন।

সিদ্দারামাইয়া বিজেপিকে কার্যত হুঁশিয়ারি ছুঁড়েই বোঝান সামান্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আদৌ কী পুরো সময় সরকার চালানো তাদের পক্ষে সম্ভব হবে! এদিকে কর্ণাটকে ফের একবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা ইয়েদুরাপ্পা সেখানে বিজেপির পায়ের তলার মাটি আবার কতটা শক্তপোক্ত করতে পারেন সেদিকে চেয়ে রাজনৈতিক মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026