National

এক কানোয়ারিয়ার পা টিপে দিলেন পুলিশ সুপার

শ্রাবণ মাসে কানোয়ার যাত্রা করেন অনেক শিব ভক্ত। শিবেরই পুজো। বাংলায় যেমন বাঁক কাঁধে পায়ে হেঁটে অনেক কষ্ট সহ্য করে ভক্তরা শিবের মাথায় জল ঢালতে যান, তেমনই উত্তরপ্রদেশের কানোয়ারে শিবভক্তদের ভিড় জমে। বহু দূরদূরান্ত থেকে মানুষ এখানে এসে হাজির হন। এই যাত্রাপথে বেশ কয়েক জায়গায় শামলি জেলার পুলিশ সুপারের উদ্যোগে তৈরি হয়েছে মেডিক্যাল ক্যাম্প। বিশেষত কানোয়ারিয়াদের জন্য এই ক্যাম্পের বন্দোবস্ত।

এমনই একটি ক্যাম্পের উদ্বোধন করেন শামলির পুলিশ সুপার অজয় কুমার। তাঁকে ওই ক্যাম্পে আসা এক কানোয়ারিয়ার পা টিপে দিতে দেখা গেছে একটি ভিডিওতে। সেই ভিডিও পুলিশের তরফেই সোশ্যাল সাইটে প্রকাশ করা হয়। জানানো হয়েছে এক কানোয়ারিয়ার ‘সেবা’ করতে দেখা যাচ্ছে স্বয়ং পুলিশ সুপারকে। এই সেবা নিয়ে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক পুলিশ সুপার পদাধিকারীকে এভাবে কারও পা টিপে দিতে দেখে অনেকেই হতবাক।

কানোয়ারিয়াদের যাতে যাত্রা পথে কোনও সমস্যা না হয় সে জন্য এলাহি আয়োজন করেছে উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন কানোয়ারিয়ারা যে পথে যাত্রা করবেন সেই পথে যত স্কুল পড়ে সব বন্ধ রাখতে হবে। এই রাস্তা ধরে কোনও যানবাহনও যাতায়াত করতে পারবেনা। সেইসঙ্গে হেলিকপ্টার থেকে কানোয়ারিয়াদের ওপর গোলাপের পাপড়ি বর্ষণেরও নির্দেশ দিয়েছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026