National

আইআইটি ক্যাম্পাসের মধ্যে ঘর থেকে উদ্ধার ৩টি দেহ

বায়োকেমিস্ট্রি বিভাগের সিনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ করতেন গুলশন দাস। বাড়ি হরিয়ানায়। কিন্তু পরিবার নিয়ে আইআইটি দিল্লির ক্যাম্পাসেই থাকতেন। এখানকার কর্মী হওয়ায় ক্যাম্পাসেই ফ্ল্যাট পান তিনি। ক্যাম্পাসের মধ্যেই থাকত দাস পরিবার। পরিবার বলতে তিনি, তাঁর স্ত্রী এবং তাঁর মা। তবে পরিবারে অশান্তি ছিল। মাঝেমধ্যে পারিবারিক অশান্তি চরমে উঠত। যে কথা গুলশনের স্ত্রী সুনিতার মাও জানতেন। শনিবার তিনিই ফোন করেন পুলিশকে। আতঙ্কের সঙ্গে জানান মেয়ে, জামাইকে ফোন করেও তাঁদের ফোন পাচ্ছেন না।

পুলিশ ফোন পাওয়ার পর আইআইটিতে হাজির হয়। সেখানে গুলশনের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ অবস্থায় পায় তারা। ডেকেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। ভিতরে ঢুকে পুলিশ দেখে সামনের বৈঠকখানায় একটি পাইপে ওড়না জড়িয়ে তা থেকে ঝুলছে গুলশনের দেহ। ভিতরের ঘর থেকে মেলে আরও ২টি ঝুলন্ত দেহ। একটি সুনিতার ও একটি গুলশনের মা কামতার। ২ মহিলা সিলিং থেকে ওড়না দিয়ে পাশাপাশি ঝুলছিলেন। ৩টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

আইআইটি ক্যাম্পাসের মধ্যে এমন এক ঘটনায় ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়ায়। বহু পড়ুয়াও ভিড় জমান সেখানে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট পুলিশ পায়নি। ৩টি দেহেই কোনও আঘাতের চিহ্ন ছিলনা। প্রাথমিক তদন্তের পর এটা আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ। তবে এখনও তদন্ত চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026