আগুন, প্রতীকী ছবি
একই পরিবারের ১১ জন ঝলসে গেলেন। বাড়িতে রান্নার জন্য গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়াতেই যত বিপত্তি। তীব্র শব্দে ফেটে যায় সিলিন্ডারটি। আগুনে ঝলসে যান এক পরিবারের ১১ জন। যার মধ্যে একটি শিশুও রয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়।
ঘটনাটি ঘটেছে দিল্লির নাঙ্গলোই এলাকার শ্রীরাম কলোনিতে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা নাগাদ। দ্রুত খবর যায় দমকলে। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন যাতে আশপাশের বাড়িতে ছড়িয়ে না পড়ে সেটাই ছিল দমকলের জন্য বড় চ্যালেঞ্জ। ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রিত হয়। বার করে আনা হয় আহতদের।
আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ১১ জনের সকলের ২ থেকে ২৫ শতাংশ দেহ পুড়ে গিয়েছে। প্রত্যেকেরই চিকিৎসা চলছে। তবে প্রাণে বেঁচে গেছেন সকলে। এদিকে ঠিক কী কারণে গ্যাস সিলিন্ডারটি ফাটল তা পরিস্কার নয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আহতদের সঙ্গে কথা বলতে পারলে আগুন লাগার কারণ আরও পরিস্কার হবে বলে মনে করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…