National

জন্মদিন পালন করতে টাকা দিয়ে কয়েদি ছাড়ালেন ব্যবসায়ী

তাঁর ছেলে একজন আইনজীবী। তাঁর কাছেই পেশায় ব্যবসায়ী ৭৩ বছরের বৃদ্ধ মতিলাল যাদব জানতে পারেন এমন বেশ কয়েকজন আগ্রা জেলা সংশোধনাগারে রয়েছে যারা মুক্তি পায়নি কারণ তারা তাদের জরিমানার টাকা দিতে পারেনি। বিষয়টি জানার পরই মতিলাল সিদ্ধান্ত নেন তাঁর ৭৩ তম জন্মদিনে ওই কয়েদিদের ছাড়ানোর বন্দোবস্ত তিনি করবেন।

মতিলাল যাদব খবর নিয়ে জানেন ওই সংশোধনাগারে এমন ১৭ জন আছে যাদের মোট জরিমানার টাকা দাঁড়াচ্ছে ৩৫ হাজার। ওই ৩৫ হাজার টাকা তিনি নিজে তাদের তরফ থেকে জমা করে দেন। মুক্তি পায় ওই ১৭ জন। এটাই তাঁর জন্মদিনের বিশেষ উদ্যোগ। মতিলাল পরে জানান, তিনি আশা করেন ওই মুক্তি পাওয়া ১৭ জন আর ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি করবে না।

গত শনিবার এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই আগ্রা পার করে এই খবর গোটা দেশে ছড়িয়ে পড়েছে। মতিলালেই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন অনেকে। সেই তালিকায় খোদ ওই সংশোধনাগারের সুপারও রয়েছেন। সব মিলিয়ে মতিলাল এখন সবচেয়ে বড় চর্চার বিষয়। যিনি নিজের জন্মদিনকে বিশেষভাবে পালন করতে কয়েদিদের জরিমানার টাকা মিটিয়ে মুক্তির বন্দোবস্ত করলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026