National

হাতির পায়ে পিষে প্রাণ হারালেন ১০ বছরের মেয়ে ও তার মা

পায়ে পিষে এক মহিলা ও তাঁর ১০ বছরের কন্যাকে হত্যা করল দাঁতাল হাতি। ওই মহিলার ঘরও তছনছ করে দিয়েছে হাতির পাল। হাতির সঙ্গে কিছু করেননি তাঁরা। ঘরের মধ্যেই ছিলেন, যখন হাতির পাল হানা দেয় গ্রামে। এমন ঘটনা নতুন নয়। হাতির পালের হানায় ঝাড়খণ্ডের অনেক গ্রামই তটস্থ হয়ে তাকে। কখন যে কোন গ্রামে হামলা করার ইচ্ছা হবে হাতির পালের তা বোঝা দায়।

মঙ্গলবার সকালে গিরিডির কোশী-কেঞ্ঝিয়া গ্রামে ঢুকে পড়ে একটি দাঁতাল হাতির পাল। গ্রামে ঢুকেই তাণ্ডব শুরু করে তারা। কাঁচা বাড়িগুলিকে তছনছ করতে থাকে। সেসময় ঘরের মধ্যই ছিলেন বছর ৫৫-র তুলিয়া দেবী। সঙ্গে ছিল তাঁর ১০ বছরের মেয়ে মেহতি কুমারী। তাঁদের ঘর ভেঙে ফেলার পর তাঁদের নাগালে পেয়ে যায় একটি দাঁতাল হাতি। তেড়ে যায় মা-মেয়ের দিকে। তারপর পা দিয়ে ২ জনকে পিষে মেরে দেয়।

গ্রামে হাতির হামলার খবর পেয়ে সেখানে উপস্থিত হন বন কর্মীরা। যদিও ততক্ষণে হাতির পাল যা তাণ্ডব চালানোর চালিয়ে সেখান থেকে চলে গেছে। মৃত মা ও মেয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয় বন বিভাগ। ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রামে ঢুকে হাতির হামলা, হত্যা নতুন কিছুই নয়। ৭০০ জনের মৃত্যু হয়েছে হাতির হামলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026