National

কারখানায় ভয়াবহ আগুন, দগ্ধ হয়ে মৃত ৩

শনিবার সকালে একটি রবার কারখানায় আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। দাউদাউ করে জ্বলতে থাকে কারখানাটি। আগুন লেগে যাওয়ায় কারখানার মধ্যে থাকা কর্মীরা দ্রুত বাইরে বার হওয়ার চেষ্টা করেন। সেই সময় কারখানার ভিতর ছিলেন ৭০ জন কর্মী। অধিকাংশ কর্মী বেরিয়ে আসতে পারলেও ৩ জন কারখানার ভিতরেই আটকা পড়েন। আগুনের হাত থেকে রেহাই পাননি তাঁরা। আগুনে তাঁদের শরীরের বেশ কিছুটা অংশ জ্বলে যায়। ২ জন পুরুষ ও ১ জন মহিলা দগ্ধ হন। দমকল তাঁদের মৃতদেহগুলি পরে উদ্ধার করে।

আগুন লাগার পর তা দ্রুত কারখানাটিকে গ্রাস করে। দমকলের ২৬টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়। আগুনকে ঘিরে ফেলার কাজ শুরু হয় প্রথমে। যাতে তা আশপাশে ছড়িয়ে পড়তে না পারে। আগুনকে ঘিরে ফেলার পর কারখানাটিতে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। আগুন ক্রমে নিয়ন্ত্রণে আসতে থাকে।

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লির দিলশাদ গার্ডেন এলাকার ঝিলমিল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়। দমকলের সঙ্গে সঙ্গে পুলিশের পদস্থ আধিকারিকরাও হাজির হন সেখানে। আগুন লাগার সঠিক কারণ এখনও পরিস্কার নয়। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে আগুন নেভার পর তদন্ত করলে তারপরই আসল কারণ পরিস্কার হবে বলে জানাচ্ছে দমকল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026