National

২ জেলায় মোট ১২০টি কুকুরকে বিষ খাইয়ে হত্যা

গ্রামের ৫০টি রাস্তায় ঘোরা সারমেয়কে বিষ খাইয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। তারপর তাদের দেহগুলি একসঙ্গে একটি ট্রাকে তুলে ফেলে আসা হয় কাছের একটি সেচ প্রকল্পের ফাঁকা জমিতে। এই সারমেয়দের বিষ খাওয়ানোর নির্দেশ দেন ওই গ্রামেরই প্রধান। তাঁর নির্দেশেই কয়েকজন ওই সারমেয়দের বিষ খাইয়ে একই দিনে হত্যা করে। এভাবে সারমেয় নিধনের খবর ছড়াতেই সারা রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ডিসট্রিক্ট কালেক্টর।

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নালগোণ্ডা জেলার তেল্লাদেভেরাপল্লি গ্রামে। কিছুদিন ধরেই ওই গ্রামের সরপঞ্চ বা প্রধান পাপা নায়েকের কাছে রাস্তায় ঘোরা সারমেয়দের নিয়ে নানা ধরনের অভিযোগ আসছিল। কখনও আসছিল বাড়ির সামনে নোংরা করা নিয়ে, কখনও আসছিল কাউকে আক্রমণ করা নিয়ে। টানা অভিযোগ পেয়ে অবশেষে পাপা নায়েকই নাকি নির্দেশ দেন এসব সারমেয়দের বিষ খাইয়ে হত্যা করা হোক। তাহলেই সমস্যার শেষ।

একই রকম ঘটনা ঘটেছে সিদ্দিপেট জেলাতেও। এখানে ৪ জন পুরকর্মীর বিরুদ্ধে অভিযোগ যে তাঁরা নাকি ৭০টি এমন রাস্তায় থাকা সারমেয়কে বিষ দিয়ে হত্যা করেছেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের সাসপেন্ডও করেছে পুরসভা। পুলিশে এ নিয়ে অভিযোগও জমা পড়েছে। তার ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনার প্রতিবাদ করে এর বিহিত করতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশু অধিকারের জন্য লড়াই করে আসা মানেকা গান্ধীর হস্তক্ষেপ চেয়েছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026