National

খাসির মাংস খেয়ে মৃত ১, হাসপাতালে ৯

জমিয়ে রান্না হয়েছিল মাংস। জিভে জল আনা গন্ধও বার হচ্ছিল। আর মাংসও রয়েছে অঢেল। একটা গোটা খাসি বলে কথা! তার থেকে কম মাংস বেরিয়েছে নাকি! ১০ জনে মিলে খাওয়ার জন্য একটা খাসির মাংস যথেষ্ট। ফলে রান্না শেষে সবাই বেশি করে মাংস নিয়ে ভোজ শুরু করেন। বেশ কিছুটা খাওয়ার পরই সব রসনা সুখ উধাও। সকলেরই তখন বমি উঠে আসছে। শরীর কেমন করছে।

১০ জনই বমি করতে শুরু করেন। নেতিয়ে পড়তে থাকেন। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তাঁদের ১ জনের মৃত্যু হয়। বাকি ৯ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গুমলা জেলার চাপকা কাথারতোলি গ্রামে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলেও বাকি ৬ জন খুব সুস্থ নন।

পুলিশ জানাচ্ছে, খাসির মাংস খেয়ে মৃত ব্যক্তির নাম জিঠু ওঁরাও। বয়স ৬৫ বছর। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, যে খাসিটি তাঁরা রান্না করেছিলেন, তা গত বুধবার মারা গিয়েছিল। প্রচুর কীটনাশককে খাবার ভেবে খেয়ে মৃত্যু হয় ওই ছাগলের। তার শরীরে কীটনাশকের বিষ ছড়িয়ে গিয়েছিল। এদিকে মরা ছাগল ফেলে না দিয়ে তা দিয়ে ভোজ করার পরিকল্পনা করেন গ্রামের ১০ জন। মরা ছাগলের সেই বিষাক্ত মাংস কেটে রান্না করে খান তাঁরা। তারপর সেই বিষই পেটে গিয়ে এই ভয়ংকর কাণ্ড ঘটায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026