পুতুল, প্রতীকী ছবি
মন্দিরের মত পবিত্র স্থানে এক নাবালিকাকে ধর্ষণ করল এক বৃদ্ধ। সেই ধর্ষণের ভিডিও আবার তোলে এক যুবক। তারপর সেটিকে সোশ্যাল সাইটে আপলোডও করে দেয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে ৬৫ বছরের ওই বৃদ্ধকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে। আর সেই পাশবিক ঘটনার ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে।
ঘটনাটি ঘটেছে বিহারের ভোজপুর জেলায়। এখানে পাণ্ডুয়া নামে একটি গ্রামে রয়েছে একটি মন্দির। পুলিশ জানাচ্ছে, চকোলেটের লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে ডেকে নিয়ে যায় বছর ৬৫-র রংবাজ যাদব। চকোলেটের লোভে বৃদ্ধের ডাকে সাড়া দিয়ে মন্দির চত্বরে চলে যায় ওই নাবালিকা। তারপর মন্দির চত্বরেই একটি ফাঁকা জায়গায় বছর ৭-এর ওই নাবালিকাকে ধর্ষণ করে রংবাজ। সেই ঘটনা ভিডিও করে হীরামন যাদব নামে এক যুবক। তারপর সেটি সোশ্যাল সাইটে দিতে তা ভাইরাল হয়ে যায়।
পুলিশ জানাচ্ছে, ওই নাবালিকার পরিবারের অভিযোগক্রমে তারা একটি এফআইআর দায়ের করে। তদন্তে নেমে তারা রংবাজ যাদব ও হীরামন যাদবকে গ্রেফতার করে। ওই নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। তবে সে সুস্থ আছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে চাঞ্চল্য ছড়ায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…