বারাণসীতে পঞ্চদশ প্রবাসী ভারতীয় দিবস-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, ছবি - আইএএনএস
প্রধানমন্ত্রী যখন বারাণসীতে আসেন তখন তিনি এখানকার পরিবেশ রক্ষায় প্রতি গ্রামে পঞ্চবটী বৃক্ষ রোপণের ইচ্ছা প্রকাশ করেন। এখন প্রধানমন্ত্রীর দফতর থেকে নির্দেশ এলেই এই কাজ শুরু করে দেবেন তাঁরা। এমনই জানালেন স্থানীয় জেলাশাসক সুরেন্দ্র সিং। প্রতি গ্রামেই এজন্য জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। সেখানেই পঞ্চবটী রোপণ করা হবে। তারপর তা কিছুটা বড় হলে সেই জায়গাটিকে আলাদা করে ঘিরে দেওয়া হবে। গ্রামের মানুষই এর রক্ষণাবেক্ষণ করবেন। এটাই পরিকল্পনা বলে জানান জেলাশাসক।
পঞ্চবটী অর্থাৎ অশ্বত্থ, বট, অশোক, আমলকি ও বেল। এই ৫টি গাছকে একত্রে পঞ্চবটী বলা হয়। ভারতে পরম্পরা ধরে এই গাছগুলির আধ্যাত্মিক ও ওষধি মাহাত্ম্য রয়েছে। তাই প্রতি গ্রামের পরিবেশ রক্ষায় এগুলি কার্যকরী ভূমিকা নেবে। তাছাড়া এগুলি একত্রে কোথাও লাগানো হলে গ্রামের মানুষই সেগুলির আধ্যাত্মিক মাহাত্ম্যের জন্য সেগুলির যত্ন নেবেন। ফলে সেগুলি রক্ষিত হবে।
প্রতিটি গ্রামেই এর খসড়া তৈরি হতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় এই পঞ্চবটী রোপণ শুরু হলে তা প্রতি গ্রামেই একটি পুকুরের ধারে করা হবে। তার চারপাশে পাথরের বেঞ্চ তৈরি হবে। যাতে মানুষ সেখানে এসে বসতে পারেন। এছাড়া আশপাশে ছায়া দেয় এমন গাছ রোপণ করা হবে। রোপণ করা হবে নানা ধরনের ওষধি গুণসম্পন্ন গাছও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…