National

ফাঁদে পা দিল নরখাদক লেপার্ড

আতঙ্কটা ছড়াতে শুরু করেছিল। নরখাদক এক লেপার্ড ঘুরে বেড়াচ্ছে এলাকায়। যে কেউ তার শিকার হতে পারেন। আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে বার হতেও পাঁচবার ভাবছিলেন। খুব দরকার না হলে বার হচ্ছিলেন না। কে জানে কখন ঝাঁপিয়ে পড়ে সেই মানুষের মাংসের স্বাদ পাওয়া লেপার্ড। আতঙ্কটা তৈরি হয়েছিল গত সপ্তাহ থেকে। বিহার থেকে আসা এক ব্যক্তিকে পাবো মার্কেট এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে খেয়ে ফেলে লেপার্ডটি।

মানুষখেকো লেপার্ড এলাকায় ঘাপটি মেরে রয়েছে। এ খবর পৌঁছয় বন দফতরের কাছে। দ্রুত তারা একটি ফাঁদ পাতে। একটি জাল পাতা হয়। সেই জালে কখন এই লেপার্ড পা দেয় সেই অপেক্ষায় ছিল বন দফতর। কিন্তু ফাঁদে সহজে পা দিচ্ছিল না লেপার্ডটি। ফলে এলাকায় আতঙ্ক বাড়ছিল। অবশেষে সে ধরা দিল। খাবারের লোভে এসে ঢুকে পড় বন দফতরের পাতা জালে। আর ভিতরে ঢুকতেই বন্ধ হয়ে গেল মোটা লোহার রডের দরজা। মানুষখেকো লেপার্ড ধরা পড়ল জালে।

ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পৌরি জেলায়। এলাকার মানুষ যখনই লেপার্ডটিকে দেখতে পেয়েছেন তখনই তাঁরা খবর দিয়েছেন বন দফতরকে। কিন্তু বন দফতরের ফাঁদ পাতা ছাড়া কিছু করার ছিল না। কারণ সে লেপার্ড পাহাড় জঙ্গলের কোথায় লুকিয়ে থাকছে তা খুঁজে বার করা কঠিন। তার ওপর সে একবার যখন মানুষের রক্তের স্বাদ পেয়ে গেছে তখন তার মানুষ দেখলে আক্রমণ করার সম্ভাবনাও প্রবল। তাই ফাঁদ পাতা। আর তাতেই ধরা দিল লেপার্ড।

এক সময়ে জিম করবেটের বাঘ শিকারের বিভিন্ন কাহিনিতে এই এলাকার কথা পাওয়া গিয়েছে। মূলত উত্তরাখণ্ড এলাকার হিমালয়ের তরাই ও পার্বত্য এলাকাতে তখনও বাঘ বা লেপার্ডের হামলা হত। মানুষখেকো বাঘ বা লেপার্ড তখনও বারবার নজরে পড়েছে। গৃহপালিত পশু বা মানুষ ছিল তাদের সফট টার্গেট। যাদের সহজে কব্জা করা যেত। ওই এলাকায় এখনও যে মানুষখেকো রয়েছে তা ফের একবার প্রমাণ করল এই লেপার্ডটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026