National

পুকুরের জলের তলায় লোকানো প্রচুর মদের বোতল, তুলে আনল পুলিশ

এমনিতে সাদামাটা পুকুর। গ্রামে এমন ২ পা অন্তর দেখতে পাওয়া যায়। টলটল করছে জল। গ্রামে যেমন হয়। কিন্তু সেই পুকুরের জলে মাছ ছাড়াও ডুবে আছে প্রচুর মদের বোতল। এমনটা কেউ কল্পনাও করতে পারবেন কী! হয়তো পারবেন না। তাই পুকুরের জলের তলায় লোকানো ছিল সেগুলি। বিদেশি মদের বোতল ও বিয়ারের ক্যান।

বিহারে মদ বিক্রি বা পান করা নিষিদ্ধ। সরকারি নিষেধাজ্ঞা। তাই লুকিয়ে চলছে মদের ব্যবসা। অন্তত এমনই মনে করছেন সকলে। তাই কেউ যাতে সন্দেহ না করে সেজন্য পুকুরের জলের মধ্যে লুকিয়ে রাখা ছিল বোতল। প্রথমে সেগুলি পাটের ব্যাগে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে বাঁধা হয়েছিল। এবার সেগুলি ডুবিয়ে দেওয়া হয়েছিল পুকুরের জলে। দরকার পড়লে বার করে নেওয়া যাবে। এটাই ছিল অসাধু চক্রের উদ্দেশ্য।

বিহারের মুজফ্ফরপুরের লক্ষ্মীনিয়া গ্রামের পুকুরে এভাবে মদের বোতল লোকানো রয়েছে। গোপনে এই খবর পাওয়ার পরই সেখানে অভিযান চালায় পুলিশ। জেলেদের দিয়ে পুকুরের জল তোলপাড় করে খোঁজ শুরু হয়। তখনই জলের তলা থেকে উঠে আসে মদের বোতল। মোট ৮৫টি বিদেশি মদের বোতল ও ২৩টি বিয়ারের ক্যান পাওয়া গিয়েছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তার খোঁজ শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026